উত্তরবঙ্গে তৃণমূলকে ঠেকাতে রাহুল গান্ধীর উপর 'ভরসা' বিজেপির
বাংলায় আসছেন রাহুল গান্ধী৷ রাজ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ৷ এখনও বাকি আরও চারটি দফা৷ প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দলই৷ তবে কংগ্রেসের দিল্লির শীর্ষ নেতাদের বাংলায় ভোট প্রচারে আসতে দেখা য়ায়নি৷ এই নিয়ে সংযুক্ত মোর্চায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে৷ তবে এবার রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধী৷

রাজ্যে প্রচারে আসবেন রাহুল
কংগ্রেসের একটি সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল রাজ্যে প্রচারে আসবেন রাহুল৷ গোয়ালপোখার ও মাটিগাড়া-নক্সালবাড়িতে ব়্যালি করবেন তিনি৷ থাকবেন জনসভাতেও৷ বাংলায় সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে মোট ৯২টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস৷ এদিকে কেরলে কংগ্রেসের হয়ে প্রচারে ব্যস্ত থাকা রাহুল স্বভাবতই বাংলাকে এড়িয়ে গিয়েছিলেন এতদিন। কারণ কেরলে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। এবং এখানে তারা বামজোটের সঙ্গে হাত মিলিয়েছে।

রাহুলের আগমন নিঃসন্দেহে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াবে
পঞ্চম দফায় মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে৷ আগামী ১৭ তারিখ হবে পঞ্চম দফার ভোটগ্রহণ৷ তার আগে রাহুলের আগমন নিঃসন্দেহে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াবে৷ পাশাপাশি কংগ্রেসের ফোকাসে উত্তরবঙ্গের সংখ্যালঘু ভোটাররা। আইএসএফ-কে জোটসঙ্গী হিসেবে পাওয়ায়, কংগ্রেসের সেই সমীকরণ আরও পোক্ত হতে পারে। এদিকে রাজ্যে রাহুলের প্রচার কংগ্রেসকে যেমন শক্ত করতে সাহায্য করবে, তেমনই এর ফলে লাভবান হতে পারে বিজেপি।

রাহুলের আগমনে লাভবান হবে বিজেপি!
উত্তর দিনাজপুরের গোয়ালপোখার কেন্দ্রে রাহুল গান্ধী কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামবেন। সেথানে ৭৪ শতাংশ ভোটার সংখ্যালঘু। এদিকে উত্তরের বিভিন্ন জেলায় সংখ্যালঘু প্রার্থী দিয়ে মুসলিমদের মন জয় করার চেষ্টা করেছে বিজেপিও। এই আবহে উত্তরের আসনগুলি যদি ভোট কাটাকাটির জেরে বিজেপির ঝুলিতে আসে, তাহলে তা গেরুয়া শিবিরের জন্য বোনাস হবে। এবং কংগ্রেসের ভোট শতাংশ বাড়াতে রাহুলের উপস্থিতি যে বড় ভূমিকা পালন করবে, তা জানা আছে বিজেপিরও। যদি বিজেপি আসন নাও জিততে পারে এবং কংগ্রেস যদি তৃণমূলের থেকে আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়, তাতেও রাজনৈতিক লাভ পাবে বিজেপি।

তৃণমূলের ভোট কাটতে সমর্থ হবে কংগ্রেস?
এদিকে ২২ এপ্রিল ষষ্ট দফায় মোট ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে৷ অন্যদিকে ২৬ এপ্রিল হবে সপ্তম দফার নির্বাচন৷ মোট ৪৩টি আসনে লড়বেন প্রার্থীরা৷ রাজ্যে শেষ দফার নির্বাচন হবে ২৯ এপ্রিল৷ এই দফায় মোটা ৩৫টি আসনে লড়াই হবে৷ ২মে হবে নির্বাচনের ফল ঘোষণা৷ এই সব দফার ভোটেও যদি কংগ্রেস তৃণমূলের ভোট কাটতে সমর্থ হয়, তাহলে লাভবান হবে পদ্ম শিবির।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications