'শেষ না দেখে ছাড়ব না', বিচারের দাবিতে উত্তাল কলকাতা! ভোর চারটে পর্যন্ত অবস্থানের ডাক নাগরিক সমাজের

RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন। ঘটনার ২৩ দিন পার। তীব্র হচ্ছে প্রতিবাদ। আর এর মধ্যেই ফের একবার 'রাত দখল' মহিলাদের। আজ রবিবার নাগরিক সমাজের ডাকে মিছিলের ডাক দেওয়া হয়।

এই মিছিলের সামনে ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্না সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল সহ একাধিক শীর্ষ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। এবার তাঁরাই বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন (RG Kar Hospital Doctor Death) ।

Nagarik samaj called agitation

ধর্মতলায় ভোর চারটে পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানিয়েছেন অভিনেত্রী সোহিনী। এমনকি প্রসাশনের তরফে কেউ কথা না বললে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি। তাদের স্পষ্ট বার্তা, শেষ না দেখে ছাড়ব না (RG Kar Hospital Doctor Death)।

এই প্রসঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ঘটনার ২৩ দিন পরেও আন্দোলন তীব্র হচ্ছে। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রত্যেকদিনই আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি অভিনেত্রীর।

একই সঙ্গে তাঁর দাবি, এই আন্দোলন সম্পূর্ণ রাজনীতিমুক্ত। কোনও রঙ নেই। আর তা দেখে রাজনেতারা ভয় পেয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন দেবলীনা দত্ত। অন্যদিকে ধর্নার একেবারে সামনেই রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি জানান, বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী। এই মুহূর্তে রাস্তায় বসে গান-পথ নাটিকার মাধ্যমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন অভিনেত্রী-অভিনেতারা। তবে শুধু শহর কলকাতাতেই নয়, আরজি কর হাসপাতালের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ মিছিল বের হচ্ছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলায় মিছিল বার হয়েছে। শিলিগুড়িতে মহিলারা বিশাল মিছিল বের করেছেন।

সবার হাতে মশাল দেখা গিয়েছে। অন্যদিকে মহিষাদলে সম্মিলিত নাগরিক মঞ্চের তরফ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানেই আরজি কর কান্ড নিয়ে পরিবেশিত হল পথনাটিকা ফিনিক্স। সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান।

'আর কতদিন, বিচারহীন?' প্রশ্ন তুলে পথে নামলেন জেলার অন্যতম প্রাচীণ ও ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের প্রাক্তনীরা। এমনকি দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনাতেও এদিন বিচারের দাবিতে মিছিল বের হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+