Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শোকস্তব্ধ শিল্পী মহল

প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শোকস্তব্ধ শিল্পী মহল

প্রয়াত বিশিষ্ট কার্টুনিস্ট এবং নন্টেফন্টে স্রস্টা নারায়ণ দেবনাথ। হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিল্পীকে। সকাল থেকেই অবস্থার আরও অবনতি হতে শুরু করেছিল। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৬ বছর। প্রখ্যাত কার্চুনিস্টের প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া।

প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

নন্টে ফন্টে থেকে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের মতো জনপ্রিয় কার্টুন চরিত্রের স্রষ্টা তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রথমে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। পরে অবস্থা খারাপ হওয়ায় গত ২৫ দিন ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সেখানে চিকিৎসকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছিলেন তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। যদিও গতকাল অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎ করে সকাল থেকে বেশি অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। রক্তচাপ প্রবল ভাবে ওঠানামা করতে শুরু করে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না শিল্পী। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ।

হওড়ার শিবপুরে জন্ম তাঁর। স্বর্ণকার পরিবারে ছেলে ছিলেন তিনি। সোনার গয়নার নকশা কাটা দেখেই আঁকা শুরু করেছিলেন তিনি। শৈশব থেকেই আঁকতে ভালবাসতেন। পরিবারের লোকেরা ভেবেছিলেন তিনি স্বর্ণকার হয়ে গয়নার নকশা তুলবেন। কিন্তু পরিবারের জল্পনায় জল ঢেলে আর্ট কলেজে ভর্তি হন নারায়ণ দেবনাথ। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কিন্তু ৫ বছরের ডিগ্রি কোর্স শেষ করেননি। হঠাৎ করেই শেষ বছর আর্ট কলেজ ছেড়ে দেন তিনি। কলেজ ছেড়েই প্রিন্টিং প্রেসে যোগ দেন তিনি। দেব সাহিত্য কুটিরের সঙ্গে প্রথম বাংলা প্রকাশনায় কাজ শুরু করেন তিনি। সেখান েথকেই কার্টুন আঁকা শুরু। নিজে একাধিক বইয়ের প্রচ্ছেদও করেছেন।

তাঁর প্রথম সৃষ্টি হাঁদা ভোঁদা। পঞ্চাশের দশকে প্রথম শুকতারা পত্রিকায় সেটি প্রকাশিত হত। তবে তেমন নিয়মিত ছিল না। তবে সেটি প্রথম শুরু করেছিলেন শিল্পী প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে সেটির দায়িত্ব নেন শিল্পী নারায়ণ দেবনাথ। সেই হাঁদা ভোঁদাকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি।ষ সেখান থেকে নন্টে-ফন্টে, বাঁচুল দি গ্রেট একাধিক কার্টুন চরিত্রের কমিকস শুরু করেন তিনি। এখন সেটা অ্যানিমেশনে শিশুেদর মনের কাছে চলে এসেছে।

শিবপুরের বাড়িতে বসেই একের পর এক কার্টুন চরিত্র তৈরি করেছেন তিনি। শিশু মনের কল্পনার রশদ যুগিয়ে গিয়েছেন নারায়ণ দেবনাথ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একেবারেই বিছায়ান শুয়ে পড়েছিলেন শিল্পী। ঘরের বাইরেই বেরোনোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন শিল্পী। শিল্পীর চিকিৎসার খরচ যোগাতে পারছিল না পরিবার। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর বাড়িতে গিয়েছিলেন। শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+