মৌসুমীর পথ আটকে বসে আছে ‘বায়ু’, বাংলায় বর্ষার প্রতীক্ষার শেষ আর হচ্ছে কই
মৌসুমী বায়ুর পথ আটকে বসে আছে সাইক্লোন বায়ু। সমুদ্রে ফুঁসতে থাকা সাইক্লোনের দাপটে প্রতীক্ষার দিন শেষ হচ্ছে না মৌসুমী বায়ুর। যার জেরে বাংলায় বর্যার আগমনে কালবিলম্ব ঘটেই চলেছে।
মৌসুমী বায়ুর পথ আটকে বসে আছে সাইক্লোন বায়ু। সমুদ্রে ফুঁসতে থাকা সাইক্লোনের দাপটে প্রতীক্ষার দিন শেষ হচ্ছে না মৌসুমী বায়ুর। যার জেরে বাংলায় বর্যার আগমনে কালবিলম্ব ঘটেই চলেছে। স্থানীয় মেঘের সৌজন্যে শুক্রবার রাজ্যে বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু বর্যার আগমন না ঘটায় মন খারাপ বাংলার।

আবহবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বায়ু সমুদ্র থেকে না সরলে বর্ষার পথ সুগম হবে না। মৌসুমী বায়ু সেভাবে প্রবেশ করবে না ভারতে। সাইক্লোন বায়ু সমুদ্রে থাকা মানে ভূ-খণ্ডের সমস্ত জলীয় বাষ্প টেনে নেবে এবং মৌসুমী বায়ুকে এগোতে দেবে না। ফলে বর্ষার দেখা মিলবে না।
স্বাভাবিক নিয়মে ৮ জুন বাংলায় বর্ষা প্রবেশ করার কথা। কিন্তু তারপর সাতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও বর্ষা কবে আসবে সেই খবর স্পষ্ট করে বলতে পারছেন না আবহবিদরা। তবে একটাই আশা শনিবারের পর একটা আভাস মিলতে পারে বর্ষা আগমনের। এখন সাইক্লোন বায়ু কবে আছড়ে পড়ে উপকূলে, তার উপরই নির্ভর করে আছে বর্ষা।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, গুজরাট উপকূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে সমুদ্র ফিরে যাওয়া বায়ু আবারও উপকূল অভিমুখে ফিরতে শুরু করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ১৭ বা ১৮ জুন বায়ু আছড়ে পড়তে পারে কচ্ছে। তারপরই বর্যার পথ সুগম হবে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications