Rain in West Bengal: শ্রাবণের ধারা কি নামবে মাসের শুরু থেকেই! আবহাওয়া দফতরের পূর্বাভাস
আষাঢ় কেটে গেলেও সেভাবে বাংলাকে বর্ষণমুখর হতে দেখা যায়নি এবার। তবে কি শ্রাবণের শুরু থেকেই ভারী বর্ষণ হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তেমনই ইঙ্গিত মিলেছে। তবে বঙ্গের সমস্ত জেলায় নয়, রবিবার দুই জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার বাংলার দুই জেলার ভারী বর্ষণ হবে। তবে তা দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বর্ষণ হবে। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার ফলে শ্রাবণের শুরুতে অধরা বর্ষণের সঙ্গে দেখা হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। তবে হালকা থেক মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ও রাঢ়বঙ্গের সমস্ত জেলায়। কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অধিকাংশ ক্ষেত্রেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছেন আবহবিদরা।
সেইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দুটি জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তবে তা হবে বিক্ষিপ্তভাবে। অবিরাম বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের বাকি ছটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে বৃষ্টির ফলে অনেক জেলাই জলমগ্ন। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের জন্য খুশির খবর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহবিদরা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত প্রতি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় প্রধানত আকাশ থাকবে মেঘলা। কয়েক দফা হালকা বৃষ্টি হতে পারে। তা হবে একেবারেই বিক্ষিপ্ত। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে হাওয়া অফিস বলেছে, ঘূর্ণাবর্তা থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এখনই হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।












Click it and Unblock the Notifications