Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Special Train: বুধবারও হাওড়া-এনজেপি বন্দে ভারত চালাবে রেল! যাত্রীদের জন্যে বড় ঘোষণা

Vande Bharat Special Train: ভিড় সামাল দিতে অতিরিক্ত বন্দে ভারত চালাবে ভারতীয় রেল! হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন চালানো হবে। এমনটাই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। সামনেই দিওয়ালী এবং কালীপুজো। এরপর ভাইফোঁটা, ছটপুজো সহ ব্যাক টু ব্যাক অনুষ্ঠান রয়েছে।

আর এই সময় ট্রেনে বহু মানুষ বেড়াতে যান। এমনকি দিওয়ালী-কালীপূজো কিংবা ছট উপলক্ষে বহু মানুষ বাড়িও ফেরেন। ফলে ব্যাপক চাপ থাকে। আর সেই চাপ সামলাতে ইতিমধ্যে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি কিংবা শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবার ভিড় সামলাতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে অতিরিক্ত বন্দে ভারত (Vande Bharat Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

Vande Bharat Special Train

সপ্তাহে বুধবার দেশের প্রথম সেমি বুলেট ট্রেন (Vande Bharat Special Train)চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। বুধবার বাদে সপ্তাহে ছয়দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত চালানো হয়। তবে ভিড় সামালাতে বুধবারও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Special Train) চালানো হবে।

তবে প্রত্যেক বুধবার নয়, এই মাসের বাকি তিনটি বুধবার এই পরিষেবা দেওয়া হবে বলে রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। রেকের সমস্যা মিটে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর, ২২ নভেম্বর এবং ২৯ নভেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত (Vande Bharat Special Train) চালানো হবে। সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে। অন্যান্য দিনের মতো একই ভাবে এই ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

Vande Bharat Special Train: একনজরে রেলের বিজ্ঞপ্তি-

02301 Howrah - New Jalpaiguri Vande Bharat Special will leave Howrah at 05:55 hrs. on every Wednesday between 15.11.2023 & 29.11.2023 (03 trips) to reach New Jalpaiguri at 13:25 hrs. on the same day.

The train will stop at Bolpur (Arr./Dep 07:37 hrs./07:39 hrs.), Malda Town (Arr./Dep 10:32 hrs./10:35 hrs.) & Barsoi (Arr./Dep 11:38 hrs./11:40 hrs.) stations enroute.

02302 New Jalpaiguri - Howrah Vande Bharat Special will leave New Jalpaiguri at 15:00 hrs. on every Wednesday between 15.11.2023 & 29.11.2023 (03 trips) to reach Howrah at 22:35 hrs. on the same day.

The train will stop at Barsoi (Arr./Dep 16:28 hrs./16:30 hrs.), Malda Town (Arr./Dep 17:55 hrs./17:58 hrs.) & Bolpur (Arr./Dep 20:13 hrs./20:15 hrs.) stations enroute.

Vande Bharat Special Train: টিকিট কীভাবে মিলবে

The date of booking of tickets for 02301 Howrah - New Jalpaiguri Vande Bharat Special train will be available on & from 12.11.2023 through PRS & Internet. Special charge in addition to existing fare of Howrah - New Jalpaiguri Vande Bharat Express will be realized.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+