উচ্চ মাধ্যমিকের রেজাল্টে QR code, রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে বড় বার্তা সংসদের

HS Result 2023: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর ১৪ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আর তা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথাতে ফল প্রকাশ করল সংসদ। রেকর্ড সময়ে এই ফলপ্রকাশ বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

দুপুর সাড়ে ১২ টার পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাচ্ছে। তবে রেজাল্ট কিংবা সার্টিফিকেট আজ বুধবার পাবে না পরিক্ষার্থীরা। তা ৩১ মে থেকে দেওয়ার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। স্কুল এবং জেলার বিভিন্ন সংসদের অফিস থেকে রেজাল্ট দেওয়ার কাজ শুরু হবে। এছাড়াও ক্যাম্প খোলা হবে জানা গিয়েছে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্টে QR code,

অন্যদিকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্যে আগামী ৩১ মে থেকে করা যাবে বলেও জানানো হয়েছে। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন।

তিনি জানিয়েছেন, এবার অনলাইনের মাধ্যমে রিভিউ এবং স্ক্রুটিনির জন্যে আবেদন করা যাবে। এজন্যে নির্দিষ্ট পোর্টালের কথাও সংসদের তরফে জানানোপ হয়েছে। মাথায় রাখতে হবে আগামী ১৫ জুন পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি এবার পরীক্ষা থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত একাধিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সংসদ সভাপতি বলেন, এবার হাইটেক প্রযুক্তিকে টোকাটুকি বন্ধের কাজের জন্যে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি। তাতে সম্পূর্ণ ভাবে টোকাটুকি রোখা গিয়েছে বলে জানিয়েছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে বড় বার্তা সংসদের

অন্যদিকে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের রেজাল্টেও কিউআর কোড ব্যবহার করা হয়েছে। এমনকি সার্টিফিকেটেও এহেন প্রযুক্তির ব্যবহার থাকছে বলে জানানো হয়েছে। কিন্তু কেন এহেন অবস্থা? মূলত নকল ঠেকাতেই অত্যাধুনিক এই ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সময়ে নকল মার্কশিট নিয়ে এসে জালিয়াতির চেষ্টা হয়েছে।

মূলত তা রুখতেই এহেন কিউআর কোড মার্কশিট ও সার্টিফিকেটে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+