Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্টে এবার থাকছে QR Code! কি সুবিধা মিলবে তাতে
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হল। এই বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। প্রত্যেক বছরের তুলনায় এবারও কলকাতার থেকে ভালো ফল করেছে জেলা।
পাশের হারে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৮ শতাংশ বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২ টার পর থেকেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাচ্ছে। দুপুর দুটোর পর থেকে সংশ্লিষ্ট স্কুল থেকে মার্কিশিট এবং সার্টিফিকেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

তবে এই বছর মার্কসিট এবং সার্টিফিকেটে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার প্রত্যেক মার্কশিট এবং সার্টিফিকেটে কিউআর কোডের ব্যবস্থা থাকছে। দীর্ঘদিন আগেই এই ধরনের সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও এবার প্রথম তা কার্যকর করা হল।
কিন্তু কেন মার্কশিট এবং সার্টিফিকেটে কিউআর কোড লাগানো হচ্ছে? পর্ষদ সভাপতি জানাচ্ছেন, মূলত ভেরিফিকেশনের জন্যেই অত্যাধুনিক এই সিস্টেমের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে তাৎক্ষনিক ভাবে খুঁজে বার করা যায় সমস্ত তথ্য সে জন্যেই কিআর কোড ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
অত্যাধুনিক এই সিস্টেমের মাধ্যমে পর্ষদ এবং পরিক্ষার্থী সবারই সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, একাধিক সময়ে কিআর কোডের মতো অত্যাধুনিক এই সুবিধা ব্যবহার করা হয়ে থাকে। টাকাতেও এই সুবিধা থাকে। এবার প্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড-মার্কসিটে এই ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে মার্কসিটে ওভারঅল গ্রেড থাকছে। পাশাপাশি মোট নম্বরের জেনারেল পারফর্ম্যান্সের বিষয়টিও উল্লেখ করা হয়েছে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মার্কসিটে এবার সার্বিক গ্রেড যেমন থাকছে। তেমনই আলাদা আলাদা করে গ্রেডের ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
এছাড়াও জেনারেল পারফর্ম্যান্সের একটি ব্যবস্থাও মার্কসিটে রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বেলা ১২ টার পর থেকে অনলাইনে ফল জানা যাচ্ছে। পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা জানতে পারবেন ফলাফল। wbbse.wb.gov.in, wbresults.nic.in. এই ওয়েবসাইটগুলিকে ক্লিক করলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইট দুটিতে মাধ্যমিক পরীক্ষা ২০২৩-র রেজাল্ট লেখা অপসনে ক্লিক করতে হবে। তারপরে রোলনম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই দেখাবে রেজাল্ট। সেটি ডাউনলোড করে রাখতে পারবেন।












Click it and Unblock the Notifications