পুরীগামী ধৌলি এক্সপ্রেস লাইনচ্যুত! বিপাকে যাত্রীরা, দেখুন ভিডিও
দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস। মঙ্গলবার সকালে খড়গপুরের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।
দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস। মঙ্গলবার সকালে খড়গপুরের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে রেল সূত্রে খবর।

সকাল ৬ টায় হাওড়া ছাড়ে ট্রেনটি
সকাল ছটা নাগাদ হাওড়া থেকে ছেড়ে গিয়েছিল ট্রেন। খড়গপুরের কাছে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যাত্রা পথের অংশে ট্রেনটি স্বাভাবিক ভাবেই চলেছে। জানিয়েছেন যাত্রীরা।
সকাল ৭.৩০-এ নাগাদ দুর্ঘটনা
সকাল সাড়ে সাতটা নাগাদ খড়গপুরের কাছে নারায়ণপুকুরিয়া স্টেশনের কাছে পুরীগামী ধৌলি এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। নিজেদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যাত্রীরা।
রেলের তরফে বিকল্প ব্যবস্থা
একই লাইনে হাওড়া থেকে যাওয়া ফলকনুমা এক্সপ্রেসে ধৌলি এক্সপ্রেসের যাত্রীদের তুলে দেওয়া হয়। যেসব স্টেশনে ধৌলি এক্সপ্রেসের থামার কথা সেই সব স্টেশনে মঙ্গলবারের জন্য ফলকনুমা এক্সপ্রেস থামবে বলে রেলের সূত্রে জানানো হয়েছে। তবে অনেক যাত্রীকেই খড়গপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

রেলের তরফে হেল্পলাইন
দুর্ঘটনার জেরে রেলের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। হাওড়া স্টেশনের হেল্পলাইন: 033-2637-7197, খড়গপুর স্টেশনের হেল্পলাইন: 03222-255897, বালাসোরের হেল্পলাইন: 06782-265767।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications