উত্তম কুমারের জন্মশতবর্ষের সূচনা, সংহতির পুজোর থিম 'নন্দনে মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য'
আজ ৩ সেপ্টেম্বর। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের সূচনা উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা অনুষ্ঠান। চলবে বছরভর।
এই আবহে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব আজই তাদের দুর্গাপুজোর ২৮তম বর্ষের থিমের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল।

ক্লাবের সভাপতি সুরজিৎ বক্সী জানিয়েছেন, এবারে আমাদের ক্লাবের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে নন্দন-এর আদলে। আর সেখানেই মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরিকল্পনা করা হয়েছে। মাল্টিপ্লেক্সের দাপটে অনেক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে কত হলে প্রদর্শিত হয়েছে কত হিট ছবি। আজ সেগুলি ইতিহাসের পাতায়। আর নন্দন আমাদের সকলের গর্বের, বাংলার সংস্কৃতির অন্যতম পীঠস্থান। ফলে নন্দনের আদলে মণ্ডপ গড়ে সেখানেই মহানায়ককে শ্রদ্ধা জানাতে আমাদের এই প্রয়াস।
ক্লাবের সম্পাদক সুকল্যাণ কুণ্ডু জানালেন, এই থিম রূপায়ণের দায়িত্বে রয়েছেন আমাদেরই এলাকার বিশু সাহা। আমাদের ক্লাবের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বিশু সর্বদা যুক্ত। কলকাতার নন্দনের সঙ্গে হুবহু মিল হয়তো পাওয়া যাবে না। কারণ, আমাদের মাঠটি ছোট। কিন্তু যে পরিবেশ তৈরি করা আমাদের লক্ষ্য, তাতে উত্তম কুমারের ভক্তরা সন্তুষ্টই হবেন। পাশাপাশি, বর্তমান প্রজন্মের কাছেও মহানায়কের নানা কীর্তি আমরা উপস্থাপিত করতে চাই।
যুগ্ম সম্পাদক সঞ্জীব গুপ্ত বলেন, উত্তম কুমারের বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন মুহূর্ত, তাঁর ব্যক্তিগত জীবনের নানা ছবি দিয়ে যেমন প্রদর্শনী আয়োজন করা হবে, তেমনই মণ্ডপের ভিতরে পর্দায় প্রদর্শিত হবে বিভিন্ন ছবির নানা অংশের ক্লিপিংস। মণ্ডপে বাজবে উত্তম কুমারের ছবির গান। সবমিলিয়ে সিনেমা হলের আবহ তৈরি করা হচ্ছে। মাতৃপ্রতিমা আনা হচ্ছে কোলড়ার অভিজিৎ রায়ের কাছ থেকে। এ ছাড়া স্থানীয় ডেকরেটর ও আলোকসজ্জার শিল্পীদের দিয়েই মণ্ডপ তৈরি হচ্ছে। পুলিশ ও প্রশাসনের সমস্ত রকমের অনুমতি নিয়েই, নিয়ম মেনে পুজোর আয়োজন। প্রতি বছরের মতোই দুই শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ধারাও আমরা অব্যাহত রাখছি।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications