বাংলায় পুজোর পথ চলা শুরু পয়লা সেপ্টেম্বর থেকেই! ঘোষণা করে দিলেন মমতা
বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর হাতে মাত্র কয়েকটা দিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সব জায়গাতে চলছে প্রস্তুতি। আর এর মধ্যেই পুজোর ঢাক বাজিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মম
বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর হাতে মাত্র কয়েকটা দিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সব জায়গাতে চলছে প্রস্তুতি। আর এর মধ্যেই পুজোর ঢাক বাজিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী ১লা সেপ্টেম্বর কলকাতাতে মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। মমতার কথায়, রাজনৈতিক নয়, মাকে আহ্বান জানাতেই এই মিছিল হবে।

উপস্থিত থাকবে ইউনেস্কোর প্রতিনিধিরা
শুধু কলকাতাতেই নয়, জেলাগুলিতেও একই ভাবে মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ তাঁর। তবে কলকাতার মিছিলে বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ইউনেস্কোর প্রতিনিধিরাও এই মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। ফলে আগামী ১লা সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। এজন্যে সমস্ত ক্লাবগুলিকে উপস্থিত থাকার নির্দেশ তাঁর। শুধু তাই নয়, ক্লাবগুলি যাতে নিজেদের প্রতিভা তুলে ধরে ওই র্যালিতে সেই নির্দেশও দিয়েছেন।

জোড়াসাঁকো থেকে শুরু হবে মিছিল
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে। আর তা রবীন্দ্রসরনী হয়ে ধর্মতলার কাছাকাছি আসবে। রাস্তার দুপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে। সেখানে দাঁড়িয়েই এই কার্নিভাল উপভোগ কয়রা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই র্যালি কিংবা মিছিলের মাধ্যমেই ইউনেস্কোকে ধন্যবাদ বাংলার মানুষ জানাবে বলে জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। আর সেই লক্ষ্যেই এবার পুজোর আগে থেকেই বাংলায় উৎসব শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই মিছিল আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। আর সেই কারণে স্কুল এবং কলেজ পড়ুয়াদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কলকাতায় কার্নিভাল ৮ তারিখ
অন্যদিকে এই বছর কার্নিভাল হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। লক্ষ্মীপুজোর আগের দিন অর্থাৎ ৯ অক্টোবর এই কার্বিভাল হবে বলে জানিয়েছেন তিনি। সেদিনও দেশ এবং বিদেশের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবে। থাকবেন দূতাবাসের আধিকারিকরাও। শুধু কলকাতায় না, এই বছর জেলাগুলিতে কার্নিভাল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তা হবে ৮ অক্টোবর। দুর্গাপ্রতিমার বিসর্জনও এ বার তিন দিন ধরে চলবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আক্রমণ বিজেপিকে
এদিন বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যারা বলেন বাংলায় পুজো হয় না তাঁরা দেখে যাক। তবে এই র্যালিতে ১০ থেকে ২০ হাজার মানুষ অংশ নেবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications