Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'গুড়-বাতাসা'র পাল্টা ময়ূরেশ্বরে ভোট দিলেই 'মুড়ি-ঘুগনি'!

বীরভূম, ১৭ এপ্রিল : বীরভূম জুড়ে ভোট দিলেই ভোটারদের নিজেদের সাধ্যমতো কোথাও গুড়-বাতাসা, মুড়ি ইত্যাদি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তারই পাল্টা দাওয়াই বের করল বীরভূম জেলার বিজেপি কর্মী-সমর্থকেরা।

দ্বিতীয় দফার বিধানসভা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে

ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে বাহ্মণবহড়ায় গ্রামে ভোট দিলেই বিজেপি সমর্থকেরা মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছেন। আর এক্ষেত্রে কে কোন দলের তা বাছবিচার না করেই খেতে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

'গুড়-বাতাসা'র পাল্টা ময়ূরেশ্বরে ভোট দিলেই 'মুড়ি-ঘুগনি'!

অনুব্রত মন্ডলের গুড়-বাতাসা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। তৃণমূলকে ভোট দিলে তবেই মিলবে গুড়-বাতাসা-মুড়ি, এমনই অভিযোগ করেছেন বিরোধীরা। তা নির্বাচন কমিশনের নজরেও আনা হয়েছে।

অথচ ময়ূরেশ্বরে অন্য ছবি। অন্তত মুড়ি-ঘুগনি বলি করা বিজেপি সমর্থকদের দাবি তেমনই। শুধু তাদের আবদার, যে দলেরই সমর্থক হোন, নিজের ভোটটা প্রয়োগ করুন। আর তাঁদের থেকে শালপাতার ঠোঙায় নিয়ে যান 'মুড়ি-ঘুগনি'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+