পূর্ব বর্ধমানে প্রোমোটার খুন, তদন্তে পুলিশ
পূর্ব বর্ধমানে প্রোমোটার খুন, তদন্তে পুলিশ
মঙ্গলবার খুন হয়েছেন এক প্রোমোটার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। বাড়ি থেকে কিছুটা দুরে পাওয়া যায় রথীন বিশ্বাস (৩০) এর দেহ। কেন এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস।

রথীনের বাবা রনজিৎ বিশ্বাস জানিয়েছেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি ফোন আসে। সেই ফোন পেয়ে স্কুটারে করে বাড়ি থেকে বেরিয়ে যায় রথীন। কারও কাছে টাকা পাবে এই নিয়ে ফোনে কথা হচ্ছিল।
এলাকায় তৃণমূল কংগ্রেসের লোক বলেও পরিচিত ছিল রথীন। তবে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ মনে করছে যে ব্যক্তিগত কোন আক্রোশের জেরে এই খুনের ঘটনা।
এর আগেও একবার রথীনকে খুনের চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া রথীনের নামে বেশ কিছু অভিযোগ আছে। সে জেলেও গিয়েছিল। কার্তিক পুজোর সময় এলাকায় কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছিল রথীনের।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। রাতেই তার দেহ উদ্ধার করা হয়। তার মুখ থেঁতলানো ছিল। এলাকার লোকজন দাবি করেছেন যে তাকে গুলি করে খুন করা হয়েছে।












Click it and Unblock the Notifications