২৬ জানুয়ারির আগে নিরাপত্তার চাদরে রাজ্য

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে দেশজুড়ে। কিন্তু এবার ইন্টেলিজেন্স বিউরো রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশ তথা এ রাজ্যেও।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে দেশজুড়ে। কিন্তু এবার ইন্টেলিজেন্স বিউরো রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশ তথা এ রাজ্যেও।

 ২৬ জানুয়ারির আগে নিরাপত্তার চাদরে রাজ্য

এক দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদ জারি রয়েছে। তাই প্রজাতন্ত্র দিবসের আগে বড়োসড়ো নাশকতার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আই বি রিপোর্ট। বিশেষ করে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুলি এই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেই ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রের খবর। সে কারণেই শুধু গোটা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি রয়েছে তা নয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এ রাজ্যকেও।
সূত্রের খবর, শুধুমাত্র শহর কলকাতা বা রাজ্যের রাজধানী নয়। কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে বিশেষ ভাবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরদারি চালাচ্ছে এনআইএ। সেইমতো রাজ্যের সীমান্তবর্তী জেলা উত্তর দক্ষিণ 24 পরগনা নদীয়া মালদা সহ একাধিক জেলাতে বাড়তি নজর দেওয়া হয়েছে নিরাপত্তা নিয়ে। প্রত্যেকটি থানা কেউ বিশেষভাবে অ্যালার্ট করা হয়েছে।বিএসএফ দের নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক থাকার জন্য।
এর আগেই তাদের কাছে খবর ছিল জামাতুল মুজাহিদিন আবার সক্রিয় হওয়ার চেষ্টায় রয়েছে। ২৩ বা ২৬ জানুয়ারি জঙ্গি হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই আগে ভাগেই জঙ্গি গোষ্ঠির মুভমেন্ট, তাদের সম্পর্কে তথ্য অনেকটাই সংগ্রহ করা হয়েছে ৷ তার পাশাপাশি সীমান্তবর্তী নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ রাখছে এনআইএ কর্তারা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+