Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাষ্ট্রপতি করোনা পরীক্ষা করাবেন! বিজেপি সাংসদের ‘কীর্তি’তে রাষ্ট্রপতি ভবনও তটস্থ

বিজেপি সাংসদের ‘কীর্তি’তে রাষ্ট্রপতি ভবনেও পড়েছে করোনার থাবা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন হোম কোয়ারান্টিনে থাকা বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং।

বিজেপি সাংসদের 'কীর্তি'তে রাষ্ট্রপতি ভবনেও পড়েছে করোনার থাবা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন হোম কোয়ারান্টিনে থাকা বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং। এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, তিনি করোনার পরীক্ষা করাবেন। প্রয়োজনে হোম কোয়ারান্টিনে থাকতে হবে। তাঁর কারণ গোটা বিশ্বের বুকে মারীভয় করোনা, তা রুখতে হবে।

বিজেপি সাংসদের ‘কীর্তি’! করোনা পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি

গায়িকা কনিকা কাপুর বিদেশ থেকে ফিরে লখনউয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং। তাঁরা এরপর স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই পার্টির পর সাংসদ দুষ্মন্ত সিং গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। তা প্রকাশ্যে আসতেই করোনা-সংক্রমণের ভীতি পৌঁছে যায় রাষ্ট্রপতির দরবারেও!

বসুন্ধরা-পুত্র দুষ্মন্ত রাষ্ট্রপতি ভবনে গিয়ে ব্রেকফাস্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সাংসদদের সাহচর্যে আসেন দুষ্মন্ত। তাতেই তৈরি হয়েছে ঘোর বিপাক। এর আগে অনেক দেশেরই শীর্ষস্তরে আঘাত হেনেছে করোনা ভাইরাস। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনেরা আক্রান্ত হয়েছেন। তবে কি ভারতও বাদ যাবে না সেই তালিকায়!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+