Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতিতে বঙ্গ বিজেপির ঘর গোছানো,নতুন রাজ্য কমিটিতে নিশীথ সৌমিত্রদের গুরুত্বপূর্ণ দায়িত্ব

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। ভোটের দামামা কার্যত বাজিয়ে বুধবার দল ঘোষণা করল তাদের নতুন রাজ্য কমিটি। সংগঠনের শীর্ষস্তর থেকে মোর্চা পর্যন্ত একাধিক রদবদলের মাধ্যমে নতুন ছক কষেছে পদ্ম শিবির। একই সঙ্গে সাতটি বিভিন্ন মোর্চার সভাপতির নামও প্রকাশ্যে আনা হয়েছে।

নতুন রাজ্য সভাপতির দায়িত্বে সদ্য নির্বাচিত 'আদি' বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই কমিটির কাঠামো সাজানো হয়েছে। রাজ্য কমিটিতে ১২ জন ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেও গুরুত্বপূর্ণ এই পদে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি দলে দীর্ঘদিন ব্রাত্য থাকার অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছিল, সেই রাজু বন্দ্যোপাধ্যায়ও জায়গা পেয়েছেন কমিটিতে।

সংগঠনের দৈনন্দিন কাজকর্ম সামলানোর দায়িত্বে সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে সৌমিত্র খাঁকে। তাঁর সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নেবেন জ্যোতির্ময় সিং মাহাতো। সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক শংকর ঘোষ। বিজেপি নেতৃত্বের দাবি, অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয় ঘটিয়েই এই কমিটি গড়া হয়েছে, যাতে সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়।

রাজ্য কমিটির পাশাপাশি বিভিন্ন মোর্চার নেতৃত্বেও বদল আনা হয়েছে। এসটি মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে, আর সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে আলি হোসেনকে।

তবে নতুন কমিটিতে নেই কয়েকজন পরিচিত মুখ। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা-সহ কয়েকজন বিধায়কের নাম বাদ পড়েছে তালিকা থেকে। দলীয় সূত্রে খবর, যাঁদের আগামী নির্বাচনে প্রার্থী করা হতে পারে, তাঁদের সাংগঠনিক পদে না রাখার কৌশলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআইআর প্রক্রিয়া শেষ হলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই আবহেই নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত রাজ্য বিজেপি। রাজনৈতিক মহলের মতে, নতুন এই রাজ্য কমিটির মাধ্যমে দলের অন্দরে জমে থাকা অসন্তোষ কমানোর পাশাপাশি নির্বাচনের আগে সংগঠনকে আরও সংহত করার বার্তা দিল বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+