প্রাক বর্ষার বৃষ্টি শুরুর অপেক্ষা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ঝড়ও

বর্ষা এখনও ঢের বাকি, নির্ধারিত ৮ জুন বর্ষা না ঢুকলেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার থেকেই। আলিপুর হাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে।

বর্ষা এখনও ঢের বাকি, নির্ধারিত ৮ জুন বর্ষা না ঢুকলেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার থেকেই। আলিপুর হাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, রবিবারেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে এদিন বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

প্রাক বর্ষার বৃষ্টি শুরুর অপেক্ষা, ধেয়ে আসছে ঝড়ও

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হয়েছে। তারই জেরে বৃষ্টির পূর্বাভাস। তবে এটা বর্ষার বৃষ্টি নয়। আগামী ২ জুন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে পূর্ব বর্ষার বৃষ্টি। পাকাপাকি বৃষ্টি আসতে আরও দিন ১৫ লাগবে।

উত্তরবঙ্গে যখন টানা ১০ দিন ধরে বৃষ্টি চলছে, তখনই ভাপসা গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, কলকাতা ও শহরতলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে।

রবিবার বিকেল থেকে সন্ধ্যা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। তবে দিনভর ভোগবে অতিরিক্ত আর্দ্রতা। ফলে ভ্যাপসা গরম থাকবে। বিকেলের পর স্বস্তি মিলতে শুরু করবে। রবিবার শহরের সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+