দলবদলুদের আর দলে ফেরাবেন না! দিদি মমতার কাছে কাতর আর্জি দলেরই সাংসদের
ভোটের আগে হাওড়ায় দল ছেড়ে যারা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেইসব দলবদলুদের আর দলে না ফেরাতে দিদির কাছে বিশেষ আর্জি জানালেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য
ভোটের আগে হাওড়ায় দল ছেড়ে যারা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেইসব দলবদলুদের আর দলে না ফেরাতে দিদির কাছে বিশেষ আর্জি জানালেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য করেন।
রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, ডাঃ রথীন চক্রবর্তী, জটু লাহিড়ী, অনুপম ঘোষ সহ অনেকেই হাওড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদের উদ্দেশ্যেই এদিন নাম না করে একহাত নেন প্রসূন।

মুকুল ফেরা প্রসঙ্গে
পাশাপাশি, মুকুলের ঘরে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিতই নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে মুকুল রায়কে দলে গ্রহণ করেছেন। আমি মনে করি মুকুল রায়ের মতো মানুষ দলে এলে আবার ভালোভাবে থাকতে পারবেন। উনি আমাদের দলের প্রতিষ্ঠার দিন থেকে রয়েছেন। দিদি ওনাকে এতো সম্মান দিয়েছেন আমরা গর্বিত। দিদি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রমাণিত। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। মুকুলের দলে আসাটা স্বাগতম।

দলবদলু বেইমানদের দরকার নেই
তবে, দিদির কাছে আমার অনুরোধ, বিধানসভা ভোটের আগে শেষ মুহুর্তে হাওড়ায় দল ছেড়ে যারা বেরিয়ে অন্য দলে গেছেন, তাঁদের যেন দলে আর ফেরানো না হয়। লড়াই ছেড়ে যারা সেদিন পালিয়ে গিয়েছিল, তাদের দলে নেওয়া উচিত নয়। আমরা আবেদন করব দিদির কাছে হাওড়ার যারা গেছেন তাদের আর দলে ফেরানো যাবেনা। এদের দলে ফেরানো হলে কর্মীরা সেটাকে মেনে নেবে না। এই দলে আর তাদের ( দলবদলু বেইমানদের ) দরকার নেই।"

দলবদলুদের সম্পর্কে পোস্টার
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর শনিবার এই পোস্টার দেখা গেল হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয়েছে বাঁকড়ার বিভিন্ন এলাকায়। হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই পোস্টার দেখা গিয়েছিল হাওড়ার সলপে। আবারও নতুন করে ব্যানার-পোস্টার পড়েছে বাঁকড়া এলাকায়। গতকালই বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরেছেন মুকুল রায়। এই অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি হয়েছে। এই অবস্থায় ফের হাওড়ায় পোস্টার পড়েছে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications