২০২১-এ ক্ষমতায় ফিরতে মিশন-২০২০ তৃণমূল কংগ্রেসে! পিকের ‘আই-প্যাক’ নেমেছে ময়দানে

২০২১-এ মহাযুদ্ধ জিতে তৃণমূলকে ক্ষমতায় আনতে ‘আই-প্যাক’ টিমকে কাজে নামিয়ে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বাংলায় তিনি তৃণমূল ও বিজেপির জল মাপছেন তাঁর ‘আই-প্যাক’ টিমকে দিয়ে।

২০২১-এ মহাযুদ্ধ জিতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে 'আই-প্যাক' টিমকে কাজে নামিয়ে দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বাংলায় তিনি তৃণমূল ও বিজেপির জল মাপছেন তাঁর 'আই-প্যাক' টিমকে দিয়ে। কারণ এবার বাংলার মহাযুদ্ধে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী হল তৃণমূল বনাম বিজেপি। লোকসভা নির্বাচনের পরই চূড়ান্ত হয়েছে তৃণমূলের চ্যালেঞ্জার।

‘মিনি বিধানসভা নির্বাচন’কেই টার্গেট পিকের

‘মিনি বিধানসভা নির্বাচন’কেই টার্গেট পিকের

পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর ২০২১-এর ভোটে তৃণমূলকে লক্ষ্যে পৌঁছতে টার্গেট করেছেন ২০২০-কে।য ২০২১-এর আগে বাংলায় আরও একটা ভোট আছে। রাজ্যের ৬০ শতাংশ এলাকার এই ভোটকে ‘মিনি বিধানসভা নির্বাচন' বলেই ভাবছেন তিনি। ভাবছে তৃণমূল কংগ্রেসও। তাই ২০২০-কে টার্গেট করেই গোপন সমীক্ষা চালিয়ে জয় সুনিশ্চিত করতে চাইছেন তিনি।

রাজ্যের ৬০ শতাংশে পুরভোটই সূচক ২০২১-এর

রাজ্যের ৬০ শতাংশে পুরভোটই সূচক ২০২১-এর

১০৭টি পুরসভা ও কলকাতা পুর নিগম রাজ্যের প্রায় ৬০ শতাংশ কভার করছে। অর্থাৎ ২০২০-তে রাজ্যের ৬০ শতাংশে ভোট হবে। এই ভোট ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের সূচক হিসাবে কাজ করবে। রাজ্যে বিজেপি গভীরভাবে ছেয়েছে খুব স্বল্প দিনে। কংগ্রেস ও বামফ্রন্টকে তৃতীয় এবং চতুর্থ স্থানে ঠেলে দিয়েছে তারা। এই ভোটেই জানা যাবে তাদের জাল কতটা ছেয়েছে।

২০২০ পুরসভা ভোটকে বিশেষ গুরুত্ব

২০২০ পুরসভা ভোটকে বিশেষ গুরুত্ব

তাই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হয়ে ওঠা বিজেপিকে রুখতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হচ্ছে প্রশান্ত কিশোরকে। এই কারণেই ২০২০ সালে পুরসভা ভোট বিশেষ গুরুত্ব অর্জন করেছে। তাই পিকে নিজের টিমকে সমীক্ষায় নামিয়ে তৃণমূলকে পরবর্তী লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

বিজেপির সমর্থনের ভিত্তি জানতে

বিজেপির সমর্থনের ভিত্তি জানতে

পিকে তাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যে বিজেপিকে মাপতে। রাজ্যের ১০৭টি পুরসভা এবং কলকাতা পুর নিগমের ভোটের আগে বিজেপির সমর্থনের ভিত্তি এবং সংগঠন নিয়ে মত যাচাই করতে তৃণমূল কংগ্রেস একটি সমীক্ষায় নামছে। ২০২০ সালে নির্বাচনের আগে সমীক্ষা চালিয়ে তৃণমূল বুঝে নিতে চাইছে বাংলার জনমত।

পিকে ও ‘আই-প্যাকে’র সমীক্ষা

পিকে ও ‘আই-প্যাকে’র সমীক্ষা

২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই পুরসভা নির্বাচনকে ‘মিনি বিধানসভা নির্বাচন' হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস। ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর ‘আই-প্যাক' টিম এই সমীক্ষা চালাবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলেরর জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য আই-প্যাক নিয়োগ করা হয়েছিল।

বিজেপির গভীরত্ব মাপতে সমীক্ষা

বিজেপির গভীরত্ব মাপতে সমীক্ষা

এই সমীক্ষা চালিয়ে প্রশান্ত কিশোর জানতে চাইছেন, দলের ভিত্তি, স্থানীয় সমস্যা, কাউন্সিলরদের ভাবমূর্তি, স্থানীয়দের অভিযোগ এবং সেই অঞ্চলগুলিতে বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। নভেম্বর থেকে এই সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতেই তৈরি হবে স্ট্র্যাটেজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+