প্রণব-কন্যা শর্মিষ্ঠা কি এবার তৃণমূলের পথে! সক্রিয় রাজনীতির ছাড়ার বার্তায় জল্পনা
প্রণব-কন্যা শর্মিষ্ঠা কি এবার তৃণমূলের পথে! সক্রিয় রাজনীতির ছাড়ার বার্তায় জল্পনা
সক্রিয় রাজনীতি থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার রাতে তাঁর টুইটে সেই আভাস দিয়েছেন তিনি। জল্পনা তৈরি হয়েছে তাঁর রাজনীতি ত্যাগ নিয়ে। আর তাঁর রাজনীতি-ত্যাগের ঘোষণায় আলোচনায় চলে এসেছে তাঁর দলবদল প্রসঙ্গও। বিশেষ করে শর্মিষ্ঠার তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে রাজ্য রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে।

রাজনীতি থেকে সন্ন্যাসের টুইট-বার্তা
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় হঠাৎই টুইটে লেখেন- অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাব। সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্যপথেও জাতির সেবা করতে পারেন। আমি সেভাবেই চেষ্টা করব জাতির সেবা করার। তাঁর এই টুইটে জল্পনা তৈরি হয় রাজনীতি থেকে সন্ন্যাসের।
|
কংগ্রেস ত্যাগের পথে হাঁটতে চলেছেন শর্মিষ্ঠা
তবে এদিনের টুইটে শর্মিষ্ঠা স্পষ্ট করেছেন যে তিনি কংগ্রেস ত্যাগ করছেন না। তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে যাবেন বলেও উল্লেখ করেছেন সরাসরি। যদিও তাঁর এই টুইটের পরও প্রণববাবুর পরিবারের আরও এক সদস্যও কি এবার কংগ্রেস ত্যাগের পথে হাঁটতে চলেছেন, এমন জল্পনা শুরু হয়েছে। কারণ প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
|
সুস্মিতা দেবের সঙ্গে ছবি পোস্টে জল্পনা
আর শর্মিষ্ঠার কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনার আরও একটি কারণ রয়েছে। এই জল্পনা, তাঁর টুইটার অ্যাকাউন্টের একটি ছবিকে কেন্দ্র করে। অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে একই ফ্রেমে একটি ছবি পোস্ট করেছেন প্রণব-কন্যা। শনিবার রাতে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পোস্ট, আর রবিবার সকালে তিনি সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেবের সঙ্গে ছবি পোস্ট করেন।

সুস্মিতার সঙ্গে ছবি, কী লিখলেন শর্মিষ্ঠা
সুস্মিতা দেবের সঙ্গে ছবি পোস্ট করে শর্মিষ্ঠা লিখেছেন, এটা দেখে এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি। সেখানে তিনি সুস্মিতা দেবকে শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ দিনের জন্য। আর শর্মিষ্ঠা সর্বভারতীয় এখটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন সক্রিয় রাজনীতির তাঁর জন্য নয়।

সমস্যা আরও গুরুতর কংগ্রেসের সঙ্গে!
তবে শর্মিষ্ঠা যাই বলুন না কেন তাঁর অন্য দলে যোগদানের বিষয়টিকে খারিজ করে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। ২০১৯ সাল থেকেই তিনি একের পর এক পদ ছেড়েছেন কংগ্রেসে। সেই সময় থেকেই তাঁর দলের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে সমস্যা আরও গুরুতর, যার জন্য সক্রিয় রাজনীতি ছাড়ার বার্তা দিলেন তিনি। শর্মিষ্ঠার এই পোস্টের পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া মিলেছে। অনেকে লিখেছেন সঠিক সিদ্ধান্ত, অনেক বলছেন, বারার আদর্শের উত্তরাধিকারী হিসেবে সঠিক সিদ্ধান্ত হল না।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications