Suvendu Adhikari: আবাস যোজনায় রাজ্যজুড়ে বিক্ষোভ, সরকার বিড়ম্বনায় পড়বে, দাবি শুভেন্দুর

আবাস যোজনার বাড়ির টাকা বিষয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ৷ এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হলেন। এদিন বিধানসভার বাইরে রীতিমতো রাজ্য সরকার ও শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।

পশ্চিমবঙ্গে আবাস যোজনার তালিকা ভুলে ভরা। ১৭ টি টিম পাঠিয়েছিল ভারত সরকার। অযোগ্যরা পেয়েছে। যোগ্যরা পায়নি। এসএসকেএমে জং ধরা কাঁচি মিলছে। তিনি আবাস যোজনার বাড়ি দিতে চায়। নাম বাদ গিয়েছে। যে নাম এসেছে তৃণমূলের লোকের। বিস্তারিত দিতে পারি। দাবি করলেন শুভেন্দু অধিকারী৷

Suvendu adhikari

এদিন শুভেন্দু অধিকারী বলেন, " সার্ভে যারা করতে যাচ্ছেন চোর নেতারা যাচ্ছে। টাকার অফার দেওয়া হচ্ছে। সবাই ভাবছে লুটে নাও। ১৫ মাস সরকার আছে। কালিয়াচকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। মথুরাপুরে তালা লাগানো হয়েছে।" বিডিওদের দিকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, " জাল বিডিও অনেক আছে। অনেকে আছে, যাদের চাকরি যাবে।"

পুরুলিয়া থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বিডিও অফিসে অভিযান করা হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, " বিডিওদের মেল করুন, আদালতে যাব। আন্দোলন করুন, আটকে রাখুন এদের।" তবে কোনও শারীরিক নিগ্রহ করতে বারণ করা হয়েছে। চা- জল খাওয়ানোর কথা বলেছেন তিনি।

রাজ্যজুড়ে যে ভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তাতে রাজ্য সরকার বিড়ম্বনায় পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আবার নেবেন। এত ভালো ব্যবসা অনেক দিন পরে এসেছে। দীপাবলি বাম্পারের মতো। খোঁচ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরজি কর কাণ্ড নিয়েও ফের আক্রমণাত্মক রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, " ১৩ বছর বিধানসভায় স্বাস্থ্য নিয়ে আলোচনা হয় না। এর জন্য দায়ী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+