'বিধায়ক নিরুদ্দেশ', পোস্টারে ছয়লাপ খড়গপুর শহর
'বিধায়ক নিরুদ্দেশ', পোস্টারে ছয়লাপ খড়গপুর শহর
সেই যে ভোটের প্রচারে এসেছিলেন। তার পরে আর দেখা যাচ্ছে না বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে খড়গপুর কেন্দ্রে জিতেছিলেন হিরণ। কিন্তু তারকা বিধায়ককে তারপর আর একবারও দেখা যায়নি তাঁেক। খড়গপুর জুড়ে হিরণের সন্ধানে পড় নিরুদ্দেশ পোস্টার।

হিরণের নামে পোস্টার
পোস্টারে ছয়লাপ খড়গপুর শহর। চায়ের দোকান, রাস্তার মোড়, লাইটপোস্ট থেকে শুরু করে দেওয়াল কোথাও বাদ নেই পোস্টার দেওয়ার। চলতে ফিরতে সকলের চোখে পড়ছে সেই পোস্টারের উপর। তাতে লেখা বিধায়ক নিরুদ্দেশ। বিধায়ক কোথায়? খুঁজছে খড়গপুর শহর। বিধায়ককে খুঁজে দিলেই মিলবে সেলফি তোলার সুযোগ। তারসঙ্গে রয়েছে হিরনের স্কেচ।

কীবললেন হিরণ
পোস্টারের কথা কানে পৌঁছেছে বিধায়কের। তিনি অবশ্য তাতে গুরুত্ব দিতে একেবারেই নারাজ। তিনি বলেছেন, 'বিধানসভা অধিবেশবন চলছে তাই এখন কলকাতা ছাড়ার প্রশ্নই ওঠে না। খড়গপুরের প্রতিনিধি হয়েই বিধানসভায় রয়েছি। সেখান থেকে যাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন তাঁরা ঠিকই করেন। খড়গপুরের মানুষের জন্য আমার ফোন সবসময় খোলা।'

তৃণমূলকে নিশানা
এই পোস্টার দেওয়ার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে মনে করছে বিজেপি। হিরণ নিজে বলেছেন যাঁরা জিততে পারেননি তাঁরাই এই ধরনের কাজ করে থাকেন। এই সব বিষয়কে গুরুত্ব িদতে নারাজ তিনি। তৃণমূল জিততে না পেের হতাশা থেকে এইসব করছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিধায়ক।

বিজেপিতে হিরণ
একটা সময়ে তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। কিন্তু একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দেন হিরণ। রুদ্রনীল, রাজীবদের হাত ধরে হিরণও বিজেপিতে যোগ দেন। রুদ্রনীল িজততে না পারলেও হিরণ কিন্তু জিতেছিলেন খড়গপুর কেন্দ্র থেকে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications