বিজেপি প্রার্থীর বাড়ি থেকে বোমা উদ্ধার! তৃণমূল সভাপতির গাড়িতে হামলা, উত্তেজনা চরমে
ভোট শেষ হলেও উত্তেজনার শেষ নেই বনগাঁর ঠাকুরবাড়িতে। এবার বনগাঁর ঠাকুর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শান্তনু হাত দেখছেন তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
ভোট শেষ হলেও উত্তেজনার শেষ নেই বনগাঁর ঠাকুরবাড়িতে। এবার বনগাঁর ঠাকুর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বাড়ি থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় শান্তনু হাত দেখছেন তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

এদিন আবার জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলা হয়েছে। গাড়ির কাঁচভাঙচুর করা হয়। ষষ্ঠ দফা ভোটের আগের দিন উত্তর ২৪ পরগনায় জোড়া উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম উত্তর ২4 পরগনার বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বাড়ি থেকে ছয়টি সকেট বোমা উদ্ধার হয়। পরে জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলা হয়।
গাইঘাটা থানার পুলিশ সকেট বোমাগুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল নটা নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ হানা দেয় ঠাকুর বাড়িতে। কামনা সাগরের পাশে নির্মীয়মান একটি বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।
অভিযোগ, ওই নির্মীয়মান বাড়িটি বনগাঁও লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। শান্তনু বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। বোমা উদ্ধার হল তাঁর বাড়ি থেকে, অথচ তাঁকে কিছু জানানো হল না? আসলে এসব জ্যোতিপ্রিয় মালিকের চক্রান্ত। এরপর জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications