সিভিক পুলিশের সঙ্গে সম্পর্কের পরই কি পুরনো প্রেমিককে খুন! দেহ উদ্ধারে চণ্ডীপুরে চাঞ্চল্য
তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ।
তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এদিন চন্ডীপুর বিডিও অফিসের কাছে একটি পুকুর থেকে উদ্ধার হয় সূর্যদীপ সাঁতরার দেহ। বছর ২১ -র সূর্যদীপের বাড়ি ওই থানার কালিকাখালি গ্রামে। ত্রিকোণ প্রেমের জেরে ওই যুবক খুন হয়েছে বলে অভিযোগ। সূর্যদীপের প্রেমিকার সম্প্রতি গোপাল প্রধান নামে এক সিভিক পুলিশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তার জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান
পুলিশের।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা ওই সিভিক পুলিশ, তার প্রেমিকা ও মেয়েটির বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সূর্যদীপ নিখোঁজ হয়ে যায়। সোমবার বিকেল থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। তার কল লিস্ট থেকে পুলিশ জানতে পারে, ওই ফোন থেকে শেষ ফোন করা হয়েছিল ওই মেয়েটিকে। এ নিয়ে পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে সূর্যদীপের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে কিছু জানে বলেজানিয়েছিল।
এদিন সকালে চন্ডীপুরের পুকুরে পানা পরিষ্কার করার সময় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার সাইকেলও পুকুর থেকে পাওয়া যায়। তার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়।
স্থানীয় এবং সূর্যদীপের পরিবারের দাবি, ওই মেয়েটির সাথে সূর্যদীপের অনেক দিনের সম্পর্ক এবং সম্প্রতি মেয়েটির সাথে ওই সিভিক পুলিশের সম্পর্ক গড়ে ওঠে। তার পরে সূর্যকে হুমকি দেওয়া হয় বলেও তাদের অভিযোগ। অভিযোগ, ওই মেয়েটি তার বর্তমান প্রেমিকের সাহায্য নিয়ে সূর্যকে খুন করেছে। পুলিশ জানিয়েছে, তারা নিশ্চিত হতেতদন্ত শুরু করেছে।
উল্লেখ্য গত মাসে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকায় ত্রিকোণ প্রেমের জেরে এক যুবককে মারধর করে পুড়িয়ে মারা হয়। সেই ঘটনায় ওই যুবকের প্রেমিকা সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications