Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৈঠক চলাকালীনই রেল দুর্ঘটনার খবর! মমতার কাছে বিস্তারিত তথ্য নিলেন প্রধানমন্ত্রী মোদী

সাম্প্রতিক সময়ের সবথেকে বড় রেল দুর্ঘটনা বাংলায়। ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। একটি বগির উপর উঠে গেল আরও একাধিক বগি। শুধু তাই নয়, লাইনচ্যুত হয়েছে আরও বেশ কয়েকটি কামরা। ঘটনার যে ছবি সামনে আসছে

সাম্প্রতিক সময়ের সবথেকে বড় রেল দুর্ঘটনা বাংলায়। ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। একটি বগির উপর উঠে গেল আরও একাধিক বগি। শুধু তাই নয়, লাইনচ্যুত হয়েছে আরও বেশ কয়েকটি কামরা। ঘটনার যে ছবি সামনে আসছে তাতে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রেল দুর্ঘটনার খবর আসতেই তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা

যদিও এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর সামনে আসছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। অন্যদিকে এই ঘটনার খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।

নবান্নে সুত্রের খবর, আজ বৃহস্পতিবার সাড়ে চারটে থেকে করোনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই এই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক কিছুটা এগোতেই মুখ্যমন্ত্রীর কাছে ভয়াবহ এই দুর্ঘটনার খবর আসে। সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারি আধিকারিকদের থেকে গোটা বিষয়টির খোঁজ নেন মমতা।

আর তা আসতেই রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমনকি বৈঠকের মাঝপথেই রাজ্য প্রশাসনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের আইজিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দেন তিনি। এছাড়াও উত্তরবঙ্গের এসপি সহ সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদেরও যাওয়ার নির্দেশ।

আর এই ততপরতা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার বিস্তারিত খোঁজ মুখ্যমন্ত্রীর কাছ থেকেই নেন। এমনকি সবরকম ভাবে তাঁকে সাহায্যের আশ্বাসও দেন তিনি।

জানা যাচ্ছে, বৈঠকের মাঝেই হাসপাতাল থেকে শুরু করে রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মমতা। আর এরপরেই রাজ্য প্রশাসনের তরফে জোর ততপরতা শুরু হয়। ৫১টি অ্যাম্বুলেস ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। সেখানে একের পর এক আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজে রীতিমত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যদিও জেলাশাসক জানিয়েছেন, ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই ঘটেছে দুর্ঘটনাটি। আমরা আলোর ব্যবস্থা করে উদ্ধারকাজ চালাচ্ছি। জানা যাচ্ছে, গ্যাসকাটার ব্যবহার করে বগি কেটে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Recommended Video

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় প্রতিক্রিয়া প্রত্যক্ষদর্শী থেকে ট্রেনের আহত যাত্রীদের |Oneindia Bengali

অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে সাত আটটি বগি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল- 03564 255190, 050 34666 এবং 0361-273162, 2731622, 2731623। একই সঙ্গে রেলের তরফে উচ্চ পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+