'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ঝোড়ো প্রচার চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হলদিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) তীব্র সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপির অনুকূলে এক প্রবল জনজোয়ার তৈরি হয়েছে এবং এবারের লড়াইয়ে সত্যিই 'খেলা হবে'।
মোদী তাঁর বক্তৃতায় বলেন যে, এবারের নির্বাচন বাংলার জন্য কেবল একটি সাধারণ ভোটের লড়াই নয়, বরং এটি রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের এবং এক উন্নত বাংলার ভিত্তি স্থাপনের মাধ্যম। তাঁর কথায়, "টিএমসি-র নির্মম সরকারে শুধু এবং শুধু অনুপ্রবেশকারীদের কারখানা ও অপরাধীদের দোকানই ফুলেফেঁপে উঠেছে।" তিনি আরও যোগ করেন, পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা ঘটেছিল, এবার ভবানীপুর এবং সমগ্র পশ্চিমবঙ্গে তার পুনরাবৃত্তি হবে।

মোদী জোর দিয়ে বলেন, ভারত যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির সাক্ষী, তখন তৃণমূল কংগ্রেসের "বেপরোয়া সরকার বাংলাকে অনবরত পিছিয়ে রাখছে।" তিনি আরও বলেন, "আজ ভারত দ্রুত গতিতে উন্নতি করছে। বিশ্বে দ্রুততম বৃদ্ধির হার ভারতের। এর অর্থ হল, দেশের বিভিন্ন রাজ্য যখন উন্নতির পথে এগিয়ে চলেছে, তখন টিএমসি-র বেপরোয়া সরকার বাংলাকে পিছিয়ে দিচ্ছে।"
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তৃণমূল সরকারের 'ভয়ের রাজনীতি'র তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কারখানা বা শিল্প-বাণিজ্য ভয় দিয়ে নয়, বিশ্বাস ও আস্থার ওপর ভর করে চলে। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস এক সিন্ডিকেট ও গুন্ডারাজ কায়েম করেছে, যেখানে কাটমানি ছাড়া আর কিছুই কার্যকর হয় না। এই হৃদয়হীন সরকার-কে ক্ষমতা থেকে অপসারণ করার এখনই উপযুক্ত সময় বলে তিনি মন্তব্য করেন।
তৃণমূল কংগ্রেস বাংলার যুবসমাজকে 'ডবল ধোঁকা' দিয়েছে বলেও মোদী অভিযোগ করেন। তিনি দাবি করেন, তৃণমূলের মন্ত্রীরা সরকারি নিয়োগের সুযোগ লুট করছে, যার ফলে যুবক-যুবতীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। এছাড়াও, প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে রাজ্য সরকার ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ প্রদানের চেষ্টা করছে, যা আদালত বারবার খারিজ করা সত্ত্বেও তারা মানতে রাজি নয়।
প্রধানমন্ত্রী বলেন, "যে বাংলা একসময় ভারতের অগ্রগতির ভিত্তি ছিল, যে বাংলা একসময় ভারতের উৎপাদন ও বাণিজ্যকে শক্তি জোগাত, সেই বাংলাকেই টিএমসি উন্নয়নের সমস্ত মাপকাঠিতে তলানিতে নামিয়ে এনেছে।" তিনি জোর দিয়ে বলেন, "একটি উন্নত বাংলার জন্য বিজেপি অপরিহার্য; সকলের অধিকার সুরক্ষিত থাকবে, এটি মোদীর গ্যারান্টি।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "টিএমসি সরকার বাংলার যুবকদের সাথে যা করেছে, তা তারা আগামী ১০০ বছরেও তাদের পাপ ধুতে পারবে না।" তিনি অভিযোগ করেন, "টিএমসি বাংলার যুবকদের সাথে দ্বিগুণ প্রতারণা করেছে। এখানে বেসরকারি খাতে কোনো চাকরি নেই, আর যদি থাকে, তবে সেগুলো অনুপ্রবেশকারীদের দেওয়া হয়েছে। সরকারি শূন্যপদগুলো টিএমসি-র মন্ত্রীরা লুট করছে।"
-
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রার্থী তালিকায় বড় রদবদল ৭টি বিধানসভা কেন্দ্রে -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির এআইএমআইএম -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে








Click it and Unblock the Notifications