পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রার্থী তালিকায় বড় রদবদল ৭টি বিধানসভা কেন্দ্রে
পশ্চিমবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী বদল করল কংগ্রেস। গত ১ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলের অন্দরে ব্যাপক বিক্ষোভ, তর্কাতর্কি ও হাতাহাতি থেকে সংঘর্ষ পর্যন্ত গড়ায়। শতাব্দী প্রাচীন দলটি সবার শেষে প্রার্থী ঘোষণা করেও এই তীব্র কোন্দল ও প্রতিবাদ ঠেকাতে ব্যর্থ হয়।
দুই দশক পর পশ্চিমবঙ্গে কংগ্রেস একা লড়ছে। প্রার্থী তালিকা ঘিরে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ ওঠে, যা দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে, যেখানে বিক্ষুব্ধ কর্মীরা "টিকিট চোর, গদি ছোড়!" লেখা ফ্লেক্স টাঙিয়ে প্রতিবাদ করেন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, বিক্ষুব্ধ কর্মীদের সাথে দলীয় কর্মীদের মারামারিতে এক কংগ্রেস কর্মীর মাথা রড দিয়ে ফাটানো হয়। চেয়ার দিয়ে আঘাত, ধাক্কাধাক্কি ও ঘুষিও চলে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই গোলযোগ নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। ভোটের আগে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস।
নদিয়ার নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের জায়গায় শেখ তাহির, চাপড়ায় রাহিদুল মণ্ডলের বদলে আসিফ খান প্রার্থী হয়েছেন। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বর্ণালী নস্করের বদলে সুনয়না বিশ্বাস, হাওড়ার মন্দিরবাজারে ডঃ কৌশিক বৈদ্যর জায়গায় চাঁদ সর্দারকে টিকিট দেওয়া হয়েছে।
এছাড়া পূর্ব বর্ধমানের রায়নায় অনীক সাহার বদলে পম্পা মালিক, কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের পরিবর্তে আবু বক্কর এবং আউশগ্রামে নিশা বড়ালের স্থানে তাপস বড়ালকে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের অভ্যন্তরে তৈরি হওয়া এই সংকট সামাল দিতেই এই সিদ্ধান্ত।
-
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি?











Click it and Unblock the Notifications