মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ভোট প্রচার সারেন। ভবানীপুর ও নন্দীগ্রাম, উভয় কেন্দ্রেই সমান তালে প্রচার চালিয়ে ৩০-বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু তৃণমূলনেত্রী মমতাকে বিপুল ভোটে হারানোর হুঁশিয়ারি দেন।

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছেই শুভেন্দু একটি হনুমান মন্দির দর্শন করেন। এরপর স্থানীয়দের সঙ্গে জমিয়ে ক্যারম খেলায় মেতে ওঠেন। বিরোধী দলনেতার প্রচার দেখতে এদিন বহু স্থানীয় বাসিন্দার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, আগেও ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনা দেখা গিয়েছিল। এমনকী তাঁর মনোনয়ন পেশের দিন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে অশান্তিও বেঁধেছিল। তবে এদিন মুখ্যমন্ত্রীর পাড়ায় তাঁর প্রচার নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, “আমি খুবই আশাবাদী। উনি অনেক ভোটে হারবেন। মানুষের ভয় কেটে গিয়েছে, মানুষ মোদীজিকে সমর্থন করছেন আর স্থানীয় ভাবে আমার উপরে আস্থা রাখছেন। যে ভয় দেখাবে তাঁর আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার।”

ভবানীপুরে প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে আরজি কর কাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত হবে। সিট, সিআইডি এবং রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের দিয়েই সত্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+