পিঠা উৎসবে সামিল মেদিনীপুর

বছরের শেষ বিকালে পিঠা মেলাতে সামিল হল মেদিনীপুরের বাসিন্দারা । এদিন মেদিনীপুরের বার্জ টাউন মাঠে মেদিনীপুরের পিঠা প্রেমী সংগঠনের উদ্যোগে হয় এই পিঠা মেলা ।

বছরের শেষ বিকালে পিঠা মেলাতে সামিল হল মেদিনীপুরের বাসিন্দারা। এদিন মেদিনীপুরের বার্জ টাউন মাঠে মেদিনীপুরের পিঠা প্রেমী সংগঠনের উদ্যোগে হয় এই পিঠা মেলা।

পিঠা উৎসবে সামিল মেদিনীপুর

এই সংগঠনের পক্ষে কমলেশ নন্দ জানিয়েছেন যে এই বছর এই মেলার নবম বর্ষ। পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মত পশ্চিম মেদিনীপুরের জেলাতেও এখন নানা জায়গা তে এই পিঠা মেলার আয়োজন করা হয় । কিন্তু এই মেলা শুরু হবার পর সেগুলো চালু হয়েছে।এই দিন এই পিঠা মেলাতে বিভিন্ন ধরনের পিঠে খেতে ভিড় জমান অনেকেই।

তারা আশ মিটিয়ে খেয়েছেন আসকে পিঠা, দুধ পুলি, সরুচাকলি, গুড় পিঠে, পাটিসাপটা, সর পুলি সহ বিভিন্ন ধরনের পিঠে । শুধু মাত্র এখানে বসে পিঠা খাওয়া নয় অনেকেই ঘরেও নিয়ে গিয়েছেন নানা ধরনের পিঠে ।

আয়োজকরা জানিয়েছেন যে বাঙালী শীতের সময় পিঠা খেতে পছন্দ করে । কিন্তু অনেকেই এখন ঘরে পিঠা বানান না । তাদের কথা ভেবে এই মেলার শুরু হয়। প্রতি বছর বছরের শেষ দিন এই মেলার আয়োজন করা হয়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+