Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদল নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদল নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

গোটা দেশে বাংলার জলপথ বাণিজ্যের ইতিহাসে উজ্জ্বল নাম কলকাতা পোর্ট ট্রাস্টের। নামের বদল নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদল নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

গত ১২ জানুয়ারি বন্দরের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে এসে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে বিজেপি'র পূর্বসূরি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করে দিয়ে যান প্রধানমন্ত্রী। জানিয়ে একাধিক আন্দোলন - প্রতিবাদও হয়েছে কলকাতার রাজপথে।

বিশ্বের অন্যতম দীর্ঘ নৌপথ, দেশের অন‍্যতম গুরুত্বপূর্ণ বন্দর কলকাতা পোর্ট ট্রাস্টের নাম এভাবেই বদল নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ফরোয়ার্ড ব্লকের তরফে মামলা দায়ের করেন ফরওয়ার্ড ব্লক এর সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

তার দাবি, কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশের বিভিন্ন জায়গা, স্টেশন, রোড ইত‍্যাদির নাম পরিবর্তন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশজুড়ে বিভিন্ন শহরের নাম বদল করছে। উত্তর প্রদেশে বিজেপি সরকার এলাহাবাদের নাম বদলে 'প্রয়াগরাজ' ও ফৈজাবাদকে বদলে 'অযোধ্যা' করার ঘোষণা করেছে। ইতিহাসের চাকা উলটোদিকে ঘোরাতে বর্তমানে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদের পরেও বিজেপি পরিবর্তন করছে দেশের একাধিক শহরের নাম।
এবার কলকাতা বন্দরেও গেরুয়া রাজনীতির ছাপ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় জারি করা বিজ্ঞপ্তি খারিজের আর্জি জানিয়ে ফরোয়ার্ড ব্লকের তরফে তাঁর দাবি, দাবি ইতিমধ্যে কলকাতা দুটি বন্দর নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে। এক্ষেত্রেও তাই করা হোক। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু দীর্ঘদিন ধরে কলকাতার মেয়র ছিলেন পাশাপাশি তার স্বাধীনতা সংগ্রাম শুরু এখান থেকেই ব্রিটিশদের হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন এখানে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বাংলার মানুষের একটা আবেগ জড়িয়ে আছে সেখানে তার নামে পোর্ট ট্রাস্টের নামকরণ না করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কেন করা হবে ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+