মাংস খেয়ে ফেলায় পোষ্য কুকুরকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারল মহিলা
মাংস খেয়ে ফেলায় পোষ্য কুকুরকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারল মহিলা
নিজের বাড়ীর কুকুরকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের পালবাড়ি এলাকায়।
স্থানীয় মানুষরা জানায়, পালবাড়ি এলাকার বাসিন্দা সুমিত্রা বেহারার বাড়িতে একটি পোষা কুকুর ছিল। গত সোমবার রাতে কুকুরটি বাড়িতে থাকা মাংস খেয়ে নেয়, এরপরই সুমিত্রা বেহারা রাগে কুকুরটিকে গাছে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরফলে কুকুরটি মঙ্গলবার সকালে মারা যায়।

মহিলা এই মর্মান্তিক ঘটনা ঘটানোর পর মঙ্গলবার সারাদিন মৃত কুকুরটিকে মহিলা তার বাড়িতেই রেখে দেয়। এরপর ওইদিন রাতে কুকুরটিকে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে আসে। বুধবার রাতে কুকুর প্রেমী ও স্বেচ্ছাসেবী সংস্থার একদল যুবক-যুবতি সুমিত্রা বেহারার বিরুদ্ধে কোতওয়ালী থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মৃত কুকুরটি উদ্ধার করে নিয়ে আসে কোতওয়ালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুড়িয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে সুমিত্রা বেহারা। তার সাফাই, কাঠের উনুনে রান্নার সময় জলন্ত কাঠের টুকরো গায় পড়ে গেলে এই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications