অমিতের অ্যাডভাইসারি নোট ফুৎকারে উড়িয়ে কড়া বার্তা পার্থর, কেন্দ্রকে একহাত রাজ্যের

অমিত শাহ তথা স্বরাষ্ট্রমন্ত্রেকর অ্যাডভাইসারি নোট নিয়ে সরব হল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে আইন শাসন ফেরাতে কড়া ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

অমিত শাহ তথা স্বরাষ্ট্রমন্ত্রেকর অ্যাডভাইসারি নোট নিয়ে সরব হল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে আইন শাসন ফেরাতে কড়া ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বার্তা পেয়ে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে তৃণমূল।

অমিতের অ্যাডভাইসারি নোট ফুৎকারে উড়িয়ে কড়া বার্তা পার্থর

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অমিত শাহ অ্যান্ড টিমের অ্যাডভাইসারি নোটকে ফুৎকারে উড়িয়ে বলেন, শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। মানুষই এর বিচার করবেন। উল্লেখ্য, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। এরই মধ্যে বিজেপি-তৃণমূলে সংঘর্ষে সন্দেশখালিতে নিহত হয়েছেন তিনজন। মৃতদের মধ্যে দুজন বিজেপি। একজন তৃণমূলের।

এরপরই রাজ্য বিজেপির রিপোর্ট পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে সঠিক পদক্ষেপ করার পরামর্শ দেন। কোনও অফিসারের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, এই মর্মে অ্যাডভাইসারি নোট পাওয়ার পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলা শান্তির জায়গাতে যারা অশান্তি ছড়াচ্ছে, তারাই আবার অ্যাডভাইসারি নোট পাঠাচ্ছে। এটা রাজনৈতিক পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে অপমানিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক চক্রান্তের এই জাল কেটে দেবে বাংলার মানুষই।

সন্দেশখালি হিংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুলে রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সেই মর্মে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরামর্শ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, অবিলম্বে সেইসব কাজ করার পরামর্শ ও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+