হাইকোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিকের মামলার রায়ের দিকে তাকিয়ে সকলে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন আবেদন মঞ্জুর করেন।

পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। বিচারপতি ঘোষ তখন রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন।

২০২২ সালে স্কুল নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হন পার্থ। এরপরই তিনি জেলবন্দি ছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট ও সিবিআই সংক্রান্ত মামলায় তিনি জামিন পেয়েছেন।

চলতি মাসের শুরুতে নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছিল। এখন শুধু প্রাথমিকের মামলা বাকি। পার্থের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক মামলায় জামিন মেলে পার্থ জেলমুক্ত হবেন।

পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করেছিল। সোনাদানা ও বাড়ি সহ প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর গ্রুপ সি গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডি ও সিবিআই উভয়ই তাঁকে গ্রেপ্তার করে ও চার্জশিট দায়ের করা হয়।

অর্পিতা ইতিমধ্যেই জামিন পেয়েছেন, কিন্তু পার্থ জেলে। প্রাথমিক নিয়োগ মামলায় পার্থের বিরুদ্ধে গতবছর ২৭ ডিসেম্বর চার্জশিট দায়ের করা হয়। এতে পার্থ ছাড়াও অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম ছিল। পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য সাক্ষী হয়েছিলেন, যার পর তাঁর নাম অভিযুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।

সিবিআই এই মামলায় যুক্তি দিয়েছে যে, পার্থ নিয়োগ দুর্নীতির 'মূল মাথা' ও প্রভাবশালী হওয়ায় তাঁকে জেলমুক্ত করলে তদন্তে বাধা পড়তে পারে। তবে এখন সকলে তাকিয়ে আছেন হাই কোর্টের প্রাথমিক মামলার রায়ের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+