'নিয়োগ প্রক্রিয়ায় কোনও হাত নেই-আমি ষড়যন্ত্রের শিকার', ফের কাঁন্না ভেজা গলায় আদালতে আর্জি পার্থর

'নিয়োগ প্রক্রিয়ায় কোনও হাত নেই-আমি ষড়যন্ত্রের শিকার', ফের কাঁন্না ভেজা গলায় আদালতে আর্জি পার্থর

নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও হাত নেই। এসএসসি এবং প্রাথমিক দুটোই স্ট্যাটুটারি বডি। কাজেই পার্থ চট্টোপাধ্যায় রীতিমত কান্না ভেজা গলায় আদালতে জামিনের আর্জি জািনয়ে বলেছেন, তিিন অসুস্থ -ষড়যন্ত্রের শিকার। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টার মাইন্ড দাবি করে তাঁকে হেফাজতে চেয়েছে সিবিআই।

ষড়যন্ত্রের শিকার

ষড়যন্ত্রের শিকার

পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আজ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই মামলায় আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী বারবারই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি জানিয়েছে। ৭০ বছর বয়স পার্থ চট্টোপাধ্যায়ের। তার উপরে তিনি আবার অসুস্থ কাজেই তাঁকে জামিন দিলে তিনি কোথাও যাবেন না বলে বিচারপতিকে আর্জি করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় িনজে কাঁদো কাঁদো গালায় বলেন। নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও হাত নেই। কারণ এসএসসি এবং প্রাথমিক দুটোই স্ট্যাটুটারি বডি। এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর নির্দেশে নিয়োগ হয়না। বোর্ড সিদ্ধান্ত নেয়। তারপরেই তিনি বলেন আমি অসুস্থ আমি ষড়যন্ত্রের শিকার।

পার্থই মাস্টার মাইন্ড

পার্থই মাস্টার মাইন্ড

এদিকে গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করার পর সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড বলে দািব করেছে সিবিআই। সেই দাবিতেই আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার জন্য হেফাজতে চায় সিবিআই। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেনি আদালত। বেরোনোর সময় তিিন বলেেছন 'মরে যাব'।

গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

গতকাল দুপুর থেকে সিবিআই মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে জেরা করছিল। তাঁকে ৬ ঘণ্টা জেরা করার পর সন্ধেবেলা সিবিআই তাঁকে গ্রেফতার করে। কল্যাণময় গঙ্গোপাধ্যােয়র সই নিয়েই একের পর এক সুপারিশের নিয়োগ করা হত। কল্যাণময় বন্দ্যোপাধ্যায় গতকাল বলেেছন যা সত্যি িতনি তাই সিবিআইকে জািনয়েছেন। কিন্তু কোন সত্যি কথা তিিন জানিয়েছেন সেকথা বলেননি। শুক্রবার একই এজলাসে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে পেশ করা হয়েছিল।

ইডি-সিবিআই একযোগে তদন্ত

ইডি-সিবিআই একযোগে তদন্ত

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলে পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা এবং প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছিল। উদ্ধার হয়েছিল একাধিক বাড়ি, ফ্ল্যাট, জমির কাগজও। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে সেই সব বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। এবার সিবিআইও এই মামলার তদন্তে নামতে চাইছে। কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে চাইছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+