Panchayat Election Results 2023: ফের আশ্রয় অসমে! নির্লজ্জভাবে গণতন্ত্রকে হত্যা করছেন মমতা, নিশানা বিজেপির
পঞ্চায়েত ভোটের ফলাফল বেরনো (Panchayat Election Results 2023) শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের। পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসায় ৪৫ জনের মৃত্যুর দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। বলেছেন, নির্লজ্জভাবে গণতন্ত্রকে হত্যা করছেন। যদিও এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজেপির মুখপাত্র বলেছেন, বাংলায় নির্বাচন আর হিংসা একে অপরের সমার্থক হয়ে উঠেছে। প্রসঙ্গ গতমাসের ৮ জুন নির্বাচনের দিন ঘোষণা করা হয়। তারপর থেকে হিংসার শুরু। শুধুমাত্র নির্বাচনের দিন ৮ জুলাইতেই ১৮ জনের মৃত্যু হয়। যদিও এই মৃতদের মধ্যে অর্ধেক তৃণমূলের।

এদিন শুধু থেকেই তৃণমূলকে বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায় (Panchayat Election Results 2023)। ২০২৮-র পঞ্চায়েত নির্বাচনে যেখানে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, এবার সেখানে ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল।
এদিন দিল্লিতে করা সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেন, বাংলায় যে সব খুনের ঘটনা ঘটেছে, তার সঙ্গে প্রশাসন জড়িত রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের দিন বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ছুড়ে বাইরে ফেলতে দেখা গিয়েছিল। কোথাও তা ড্রেনে আবার কোথাও তা পুকুরে ফেলা হয়েছি। তখন পুলিশকে সক্রিয় অবস্থায় না দেখা গেলেও, এদিন গণনার দিন ব্যালট বাক্স নিয়ে চ্যালেঞ্জ করতেই এক বিজেপি প্রার্থীকে (Panchayat Election Results 2023) তুলে বাইরে নিয়ে যান পুলিশকর্মীরা।
I would like to thank the Hon'ble CM of Assam; Shri @himantabiswa Ji, for providing relief to the tormented Opposition Party Karyakartas of WB, especially those from BJP, who time & again are subjected to poll related violence and being in close proximity to the State of Assam,… https://t.co/aj5s3XFWVY
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 11, 2023
বাংলার পঞ্চায়েত ভোটে (Panchayat Election Results 2023) হিংসা নিয়ে নীতীশ কুমার, লালু যাদব এবং তেজস্বী যাদব কিংবা রাহুল গান্ধীরা কেন চুপ, তা নিয়েও প্রশ্ন তোলেন সম্বিত পাত্র। কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় রাহুল গান্ধীর মহব্বত কা দুকান দেখা যাচ্ছে না।
সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র অসমের মুখ্যমন্ত্রীর কথা টুইট পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রিটুইটের ঘটনাক কথাও উল্লেখ করেন। যেখানে অসসমের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গে ১৩৩ জন বিজেপি কর্মী পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রস্ত হয়ে অসমের ধুবড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।












Click it and Unblock the Notifications