Panchayat Election Results 2023: বলাগড়ে শান্তনুর এলাকায় বিপুল জয় তৃণমূলের, ইডি-সিবিআইকে জবাব, বলছেন ভোটাররা
Panchayat Election Results 2023: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের বড় হাতিয়ার দুর্নীতি। যার অন্যতম নিয়োগ দুর্নীতি। বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি।
ফলে সকলেরই নজর ছিল বলাগড়ের দিকে। হৈ-হৈ করে সেখানে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। শান্তনুর বাড়ি যে এলাকায় সেখানকার বুথ থেকে পঞ্চায়েত, সর্বত্র সবুজ ঝড়।

শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আদালতে ঢোকার সময় বলেছিলেন, এবার পঞ্চায়েত ভোটে ভালো ফলই করবে তৃণমূল কংগ্রেস। দেখা গেল, সেটাই হয়েছে। শান্তনুর স্ত্রী পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দিতে গিয়েও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলেই আস্থা রাখার কথা। শান্তনু গ্রেফতারের পর তাঁকে বহিষ্কার করেছে দল।
তবে শান্তনুর পরিবার আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসেই। শান্তনু একাধিকবার ঘনিষ্ঠ মহলে বলেছেন, তাঁর পরিবারের সদস্যরাও বারবার দাবি করেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনওভাবেই যুক্ত নন হুগলি জেলা পরিষদের বিদায়ী জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। তৃণমূল কংগ্রেস করার কারণেই যে ইডি, সিবিআইকে দিয়ে হেনস্থা করানো হচ্ছে, ওঠে সেই অভিযোগ।

এরই মধ্যে আজ পঞ্চায়েত নির্বাচনে উড়ল সবুজ আবির। শান্তনু শ্রীপুর-বলাগড় পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ২০১৮ সালে এই পঞ্চায়েত এলাকায় ২১টি আসনের মধ্যে ১৪টিতে জিতেছিল তৃণমূল। এবার আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৫। তৃণমূলের জয় ১৬টিতে, বিজেপি জিতেছে পাঁচটি আসনে। ২টি আসনে নির্দল জিতেছেন, সিপিআইএম পেয়েছে ২টি আসন।
শান্তনুর গ্রেফতারের দাবিতে আন্দোলনে পথে নেমেছিল সিপিআইএম। কিন্তু মানুষের আস্থা অর্জন করতে পারেনি বামেরা। নির্দলদের মধ্যে একজনকে তৃণমূল টিকিট দেয়নি। তিনি ৬৫০ ভোটের মধ্যে একাই ৩৭৭টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রার্থী তালিকা নিয়ে দড়ি টানাটানি না থাকলে তৃণমূলের আসন আরও বাড়তে পারতো।

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলাগড়ের বারুইপাড়ায়। সেখানকার বুথ থেকে ১০৭ ভোটে জয়লাভ করেছেন সুরুই টুডু। জেতার পরই তিনি চলে যান বিদায়ী পঞ্চায়েত প্রধান সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সুস্মিতা আবার শান্তনুর ভ্রাতৃবধূ। সুস্মিতা কিংবা তাঁর স্বামী অতনু এবার ভোটে দাঁড়াননি। কিন্তু দলের প্রার্থীদের জেতাতে জান-প্রাণ লড়িয়ে দিয়েছেন।
জেতার পর সুরুই টুডু বলেন, ইডি-সিবিআই করে কোনও লাভ নেই। শান্তনুদা এলাকার মানুষের কাছে আজও সমান জনপ্রিয়। তিনি এখানকার মানুষের জন্য যা করেছেন তা কেউ ভোলেননি। বিনা অপরাধে তাঁকে আটকে রাখা হয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে বিজেপি এ ধরনের ষড়যন্ত্র থেকে সরুক। শান্তনুর মুক্তির দাবিতেই গণদেবতার এই রায়।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications