Panchayat Election 2023: কেষ্টহীন বীরভূম নিয়েও চিন্তায় কমিশন? বাহিনী বণ্টনেই প্রকাশ্যে তথ্য
কেষ্ট নেই বীরভূমে। এই প্রথম কেষ্টহীন বীরভূমে হচ্ছে পঞ্চায়েত ভোট। কিন্তু তারপরেও বীরভূম নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কমিশন। বাহিনী বণ্টনে তাই বাড়তি নজর দেওয়া হচ্ছে বীরভূমকে। হঠাৎ করে বীরভূমে মাড়তি নজর কেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এবারের পঞ্চায়েত ভোটে তুলনামূলক ভাবে অশান্তি কম হয়েছে বীরভূমে। কেবল মাত্র আমোদপুরে মনোনয়নে বোমাবাজি ছাড়া তেমন কিছু ঘটেনি। কিছু অশান্তি হয়েছে দুবরাজপুরে। তবে মোটের উপর শান্তি বিরাজ করেছে বীরভূমে। কারণ বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল জেলে রয়েছে। একেবারে রাজ্যের বাইরে তিহাড় জেলে রয়েছেন তিনি।

অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোট হচ্ছে এই প্রথম। সেকারণে ভোটের পরিবেশ একেবারেই ম্যাড়ম্যাড়ে বললে ভুল হবে না। কিন্তু তার পরেও শান্তি পাচ্ছে না কমিশন। বীরভূমে বাড়িত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে বাঁকুড়া এবং বীরভূমে।
বীরভূমকে ঘিরে হঠাৎ করে এই নিরাপত্তার বেষ্টনী নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অনুব্রত মণ্ডল না থাকলেও তার ছায়া কাজ করবে পঞ্চায়েত ভোটে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও কেষ্টহীন বীরভূমে বাড়ছে কাজল শেখের দাপট। অনুব্রতর বিরোধী গোষ্ঠীর গুরুত্ব বাড়ছে। একাধিক জায়গায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়কে।
বাহিনী বণ্টনের যে হিসেব কমিশন করেছে তার মধ্যে ১১ জেলায় CRPF, ৬ জেলায় CISF এবং ৯ জেলায় BSF মোতায়েন করা হচ্ছে। বাঁকুড়া এবং বীরভূম জেলায় থাকছে সবচেয়ে বেশি বাহিনী। এছাড়া দুই ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রামে CRPF মোতায়েন করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে বািহনী নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি-টানাটানি চলছিল। কেন্দ্র ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন দিলেও বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বািহনীর অনুমোদন দিতে টানবাহানা করছিল। কমিশনের কাছে বািহনী বণ্টনের তালকা জানতে চাওয়া হয়েছিল। শেষে গতকাল কমিশনের চাহিদা অনুযায়ী পুরো বাহিনীর অনুমোদন চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন আজই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications