Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল ভয় পায় না, গঙ্গাজলঘাঁটিতে প্রচারে হুঙ্কার জয়প্রকাশের

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে 'ভয় পায়না' দাবি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। বৃহস্পতিবার বাকুড়ার গঙ্গাজলঘাটির নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে দলের এক নির্বাচনী সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

একই সঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, বাহিনী নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য নির্বাচন কমিশন নেবে। তৃণমূল ঐবিষয়ে হস্তক্ষেপ করবেনা বলে তিনি জানান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বলতে গিয়ে তাঁর একসময়ের রাজনৈতিক সতীর্থ শুভেন্দু অধিকারীকেও এক হাত নেন জয়প্রকাশ মজুমদার।

Jaiprakash Majumder

তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী চাইলে আমেরিকা থেকে ন্যাটো বাহিনীও আনতে পারে, তাতেও আমাদের কিছু যায় আসেনা, কারণ চারপাশে মমতা বাহিনী আছে। ভয় কি'! এছাড়াও ২০২১ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলেও ঐ বছর শেষ হাসি হেসেছিল তৃণমূল।

রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনের মাথায় রাজ্যপাল দাদাগিরি করতে পারেননা। রাজ্যপাল রাজভবনকে বিজেপির অফিস করে তুলেছেন। সংবিধানের ৩২৪ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ আছে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। এখানে রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল কেউই হস্তক্ষেপ করতে পারেননা বলে তিনি দাবি করেন।

Jaiprakash Majumder

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে নির্দেশ িদয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশন তাতে নিমরাজি ছিল। তারপরেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েেছ কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+