Panchayat Election 2023: মদন, তাপস হয়ে শোভন-বৈশাখী, হাজির রাজনীতিবিদরা! ভোটরঙ্গের মিমে তোলপাড় নেটপাড়া
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে আজ ৬৯৭টি বুথে হচ্ছে পুনর্নির্বাচন। বুথে বুথে হাজির কেন্দ্রীয় বাহিনী। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও অবধি ভোট চলছে শান্তিপূর্ণভাবেই।
পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, সন্ত্রাসের বলি হয়েছেন ৩৮ জন। অনেকেই বলেছেন, কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে আজকের মতো মোতায়েন থাকলে এড়ানো যেত মৃত্যমিছিল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক মিম।

পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যালট বাক্স নিয়ে দৌড়াতে দেখা গিয়েছে। ব্যালট বাক্স নিয়ে ফুটবল খেলা হয়েছে। আবার যেখানেই হয়েছে ছাপ্পা ভোট, সেখানকার ব্যালট বাক্সে জল ঢালা হয়েছে, নয়তো ফেলা হয়েছে জলাশয়ে। সুইমিং পুলে মদন মিত্র ও তাপস পালের দাদার কীর্তি সিনেমার ছবি দিয়ে জলে ব্যালট বাক্স থাকার তুলনা টেনে মিম বানানো হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রাণহানির ঘটনার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি দায়ী করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। রাজীব সিনহার মতো বড় গোঁফওয়ালা রাক্ষসের ছবি দিয়ে মিমে লেখা হয়েছে, আমার আরও রক্ত চাই। মুখ্যমন্ত্রী, রাজ্য নির্বাচন কমিশনার ও পুলিশকে কটাক্ষ করেও তৈরি হয়েছে মিম।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চাপানউতোর চলছে। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আনার পরও বুথে জওয়ানদের দেখা যায়নি। বিজেপি নিশানা করেছে নির্বাচন কমিশনার। শাসক দল দায় ঠেলেছে বাহিনী মোতায়েনের দায়িত্বপ্রাপ্তদের উপর। কেন্দ্র বাহিনী দেরিতে পাঠিয়েছে বলেও অভিযোগ। দেশের সুরক্ষায় পর্যাপ্ত জওয়ান না থাকার অভিযোগও তুলেছে শাসক দল।

সিপিআইএম ও কংগ্রেস বাহিনী মোতায়েন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সেটিং তত্ত্ব খাড়া করেছে। ভোটের দিন বিভিন্ন বুথে মোতায়েন বন্দুকধারী বয়স্কা মহিলা পুলিশকর্মী থেকে শীর্ণকায় পুলিশকর্মীদের ছবি পোস্ট করে চলছে নানা হাসি-মশকরা। একটি মিমে লেখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যের গণতন্ত্রের মতো। সবাই জানে আছে কিন্তু দেখা যাচ্ছে না।

ছাপ্পা ভোটকে কটাক্ষ করতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের চুম্বনরত অবস্থার ছবি পোস্ট করা হয়েছে। যেখানে শোভনকে ছাপ্পা দিতে আসা সমাজসেবক, বৈশাখীকে ব্যালট পেপার ও পাশে দাঁড়ানো বৈশাখী-কন্যাকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। ছাপ্পাশ্রী পুরস্কার পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শবর আনঅফিসিয়াল, কুচুটে মিমস, মগজাস্ত্র-সহ মিম বানানোর ক্ষেত্রে জনপ্রিয় বিভিন্ন অ্যাকাউন্টে মিম পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। একটি মিমে কটাক্ষ করা বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নয়, ছিল রাজীব বাহিনী।
(ছবি- সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications