Panchayat Election 2023: নৌশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এমনই নির্দেশ দিলেন। তিনি বলেন, রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। তাহলে ভাঙড়ের বিধায়ক কেন পাবেন না।
বিচারপতি বলেন, রাজ্যের বর্তমান নির্বাচনী পরিবেশে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার প্রয়োজন আছে। যত তাড়াতাড়ি সম্ভব এই নিরাপত্তা দিতে হবে। সোমবার পরবর্তী শুনানিতে এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নৌশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস বলেন, এই রাজ্যে বিজেপির ৭৭ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান। রাজ্যের শাসক দলের বিধায়করাও নিরাপত্তা পান। এমনকী শওকত মোল্লার মতো বিতর্কিত বিধায়কও জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাহলে নৌশাদ সিদ্দিকী কেন নিরাপত্তা পাবে না।
নৌশাদ সিদ্দিকী চান কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চান, তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা চান না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখায় এই রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাই এখনই এত জেলায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার সমস্যা হবে।

আইনজীবী ফিরদৌস কেন্দ্রের এই যুক্তির পরিপ্রেক্ষিতে বলেন, যেহেতু কেন্দ্রীয় বাহিনী আসবেই আর ভাঙড়ে সেই বাহিনীর একটা অংশ যাবে, তাহলে ভাঙড়ের বিধায়ককে নিরাপত্তা দেওয়ার কী সমস্যা রয়েছে। অবিলম্বে বর্তমান নির্বাচনী পরিবেশে বিধায়ককে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক।
এরপরই বিচারপতি মান্থার কেন্দ্রের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, এই আবেদনের যথেষ্ট গুরুত্ব আছে। ভাঙড় যথেষ্ট স্পর্শকাতর এলাকা। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বিধায়কের চাওয়া যুক্তিযুক্ত। তাই তাঁকে নিরাপত্তা দিতে হবে। এই সংক্রান্ত কী বক্তব্য রয়েছে তা জানাতে হবে রিপোর্ট আকারে।
হাইকোর্ট আরো জানিয়েছে, বিধায়ক নৌশাদ সিদ্দিকীর উপর যে থ্রেট বা হুমকি রয়েছে, তা বিবেচনা করে তাঁকে নিরাপত্তা প্রদান করতে হবে। যত দ্রুত সম্ভব থ্রেট বিবেচনা করে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে স্বভাবতই খুশি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী।
নৌশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে এর আগে বলেছিলেন, আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি।আমার ওপর যেকোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে। তাই আমি হাইকোর্টের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করেছি।
আমার উপর যারা ভাষাগত আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়েছে, তারাই আমার উপর আক্রমণ করতে পারে। শওকত মোল্লার জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে তিনি বলেন, শুধুমাত্র শওকত মোল্লাকে জেট ক্যাটেগরি সিকিউরিটি দিলে হবে না, ভাঙড়বাসীকে নিরাপত্তা দিতে হবে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications