Panchayat Election 2023: নওশাদকে ফাঁসানোর চেষ্টা তৃণমূল যুবনেত্রীর! দুর্বল প্ল্যানে সংখ্যালঘু ভোটে ধস নামবে?

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে সকলের নজরেই ভাঙড়। মনোনয়ন পর্বে অশান্তি। অনেক আসনে বিরোধীদের প্রার্থী দিতে না পারার অভিযোগ। রাজনৈতিক অশান্তিতে প্রাণহানি, অগ্নিসংযোগ, লুঠপাঠ, সম্পত্তি নষ্ট। কী হয়নি?

পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিকে এসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয় নিউটাউন থানায়। যদিও সোশ্যাল মিডিয়ার দাপটে কয়েক ঘণ্টাতেই ফাঁস তৃণমূলের দুর্বল চিত্রনাট্য।

নওশাদ সিদ্দিকী

ভাঙড়ে জমি হারিয়েছে তৃণমূল। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জনপ্রিয়তা বাড়িয়ে নওশাদ সিদ্দিকী ভাঙন ধরিয়েছেন তৃণমূলের ভোটে। অবস্থা সামাল দিতে ভাঙড় দেখার দায়িত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন সব্যসাচী দত্ত ও শওকত মোল্লাকে। কিন্তু এখন যা পরিস্থিতি সব্যসাচীদের সেমসাইড গোলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে আরও ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে।

সম্প্রতি নিউটাউন থানায় নওশাদের নামে অভিযোগ দায়ের করেন এক যুবতী। তিনি মুখ ঢেকে ছিলেন। তাঁর সঙ্গে দুজন ছিলেন, তাঁদের মুখে ছিল মাস্ক। ওই যুবতী বলেন, একজন তাঁর ভাই, অপরজন বোন। অভিযোগ দায়েরের সময় তাঁদের সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত। নিউটাউন থানায় অভিযোগ দায়েরের পর সব্যসাচী তাঁদের গাড়িতে তুলে দিয়ে প্রয়োজনে যোগাযোগ করতেও বলেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নির্যাতন-সহ অভিযোগ দায়ের করলেও বিস্তারিত কিছু বলেননি অভিযোগকারিণী। সব্যসাচী জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক একজন বিধায়কের নামে যে অভিযোগ করেছেন তা বলতে খারাপ লাগছে। মহিলার ভাইয়ের থেকে বিষয়টি জানতে পারি। নওশাদ সম্পর্কে অভিযোগগুলি শুনলাম, আইন আইনের পথে চলবে।

তৃণমূলের সভায় সব্যসাচী

সব্যসাচী দত্ত বলেছিলেন ওই মহিলা এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। যদিও বাস্তবে তা নয়। মুখ ঢেকেও লাভ হলো না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই যুবতী ও তাঁর সঙ্গীর ছবি। জানা যায়, ওই যুবতীর বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। তিনি সেখানকার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ও বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ।

অভিযোগ দায়েরের কথা জেনে নওশাদ শুধু বলেছিলেন, আমার কাছে লিখিত কোনও তথ্য এলে বিষয়টি নিয়ে মুখ খুলব। খুনের চেষ্টা, খুন-সহ নানা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা রুজুর চেষ্টা হয়েছে। জেলও খাটানো হয়েছে। অভিযোগকারিণী নিজে গেলে একরকম ছিল। তাঁর সঙ্গে যে তৃণমূলের নেতা সব সময় ছিলেন সেটা সকলেই দেখেছেন।

নওশাদের কথায় যে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছিল বর্তমানে পরিস্থিতি তেমনই ইঙ্গিত করছে। পুলিশ তদন্ত করবে অভিযোগের সত্যতা। যদিও প্রশ্ন উঠছে, ডোমকলের তৃণমূলনেত্রীকে কেন এয়ারপোর্ট থানার বাসিন্দা বললেন সব্যসাচী? যাঁকে ভাই বলে পরিচয় দেওয়া হয়েছিল তিনি আবার পুলিশ সেজে তোলাবাজির দায়ে গ্রেফতার হয়েছিলেন।

তৃণমূল থেকে বিজেপি হয়ে তৃণমূলে ফেরা প্রাক্তন বিধায়ক সব্যসাচীর আরামবাগ টিভির প্রশ্নের উত্তরে কার্যত ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তিনি এখন বলছেন, আমি এঁদের চিনি না। আমার কাছে কত মানুষ নানা সাহায্য চাইতে আসেন। তাঁরাও চেয়েছিলেন। আমি বলি, নিউটাউনে আছি। এখানে অভিযোগ দায়ের করুন। তৃণমূলের সবাইকে চেনা সম্ভব নয় বলেও দাবি সব্যসাচীর।

নওশাদ সিদ্দিকী

এদিকে, গোটা বিষয়টি নিয়ে ওই যুবতীর সমালোচনা করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নওশাদকে কালিমালিপ্ত করার চেষ্টার জন্য তাঁকে জঘন্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হচ্ছে। ওই যুবতীর পরিবার স্বীকার করেছে, সঙ্গে থাকা ছেলেটি তাঁর ভাই নন। জানা গিয়েছে, ওই যুবতী বিবাহিত ও এক কন্যাসন্তান রয়েছে।

তৃণমূলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছি বিধায়ক-ঘনিষ্ঠ যুবনেত্রীকে। ফলে সকলেই দুইয়ে দুইয়ে চার করে এই মত পোষণ করছেন যে, ভোটের আগে নওশাদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই তৃণমূল দুর্বল চিত্রনাট্য সাজিয়েছিল। নওশাদকে ফাঁসাতে গিয়ে ফাঁসল তৃণমূলেরই ঢোল। নওশাদের আইএসএফের হয়ে কয়েকজন হিন্দু প্রার্থীও লড়ছেন।

বিভিন্ন জেলায় পীরজাদা নওশাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন দল থেকে আইএসএফে যোগ দিয়েছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইএসএফ নাকি বিজেপির টাকায় চলছে। ফলে বোঝাই যাচ্ছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নিয়ে শঙ্কিত তৃণমূল। এই অবস্থায় সব্যসাচীদের পরিকল্পনা ব্যুমেরাং হয়ে পঞ্চায়েত ভোটেই সংখ্যালঘুরা মুখ ফেরাবেন কিনা বলবে সময়।

এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন নওশাদ। একাধিক ধারায় নওশাদকে অভিযুক্ত করা হয়েছে। নওশাদের আবেদন নিয়ে সোমবার শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+