Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panagarh: পানাগড়ে জাতীয় সড়কে মহিলার গাড়িকে 'ধাওয়া' মদ্যপ যুবকদের! ইভটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

Panagarh: পানাগড়ে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া। গাড়িতে থাকা মহিলা যাত্রীকে টানা কটূক্তি। অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে কাঁকসা থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুতন্দ্রা চ্যাটার্জি। তাঁর বাড়ি হুগলির চন্দননগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক-সহ ৫ জন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

panagarh

বুদবুদে একটি পেট্রল পাম্পে তেল ভরানোর পর থেকেই পানাগড়ের কয়েকজন যুবক আরেকটি ছোট গাড়িতে করে মহিলার গাড়ি লক্ষ্য করে ধাওয়া করে থাকে। স্রেফ তাই নয়, মহিলাকে কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে বলে অভিযোগ। অভিযুক্তরা মদ্যপ ছিল বলেও অভিযোগ।

মদ্যপ অবস্থায় জাতীয় সড়কে গাড়ি চালিয়ে অপর গাড়িকে ধাওয়া করা হল। অথচ কোথাও পুলিশের দেখা মেলেনি বলে দাবি। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢুকিয়ে দেন মহিলার গাড়ির চালক। যার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে মহিলার গাড়ি আটকানোর চেষ্টাও করে অভিযুক্তরা। ভয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়। যার ফলে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে ব্যবসায়ীদের পরে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মারে গাড়িটি। এরপর রাস্তায় উল্টে যায় গাড়িটি।

গাড়িতে থাকা মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ সহযাত্রী অল্পবিস্তর আহত হন। গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু'জন ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে, যারা কটূক্তি করছিল, তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+