রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত কত! পরিসংখ্যান নিয়ে ধন্দে মমতাকে নিশানা বিরোধীদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করোনা আক্রান্তের সংখ্যা ও করোনায় জেরে মৃতের সংখ্যা চেপে রাখছেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিরোধীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করোনা আক্রান্তের সংখ্যা ও করোনায় জেরে মৃতের সংখ্যা চেপে রাখছেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিরোধীরা। বিজেপি থেকে সিপিএম- সবার মুখেই একটা কথা কেন করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা চেপে রাখা হচ্ছে, কেন এত ধন্দ তৈরি করা হচ্ছে মারণ করোনা নিয়ে।

রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত কত! পরিসংখ্যান নিয়ে ধন্দে ক্ষোভ

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের একটা খোঁচায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮-এ। আর মৃতের সংখ্যা একেবারে হাফ হয়ে গিয়েছে। তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছিল ৫৩ জন। মৃতের সংখ্যা সাত। কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ওই পরিসংখ্যান ভুল।

কেননা সাত জন মৃতের মধ্যে চারজন অন্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। পরে তাঁদের পরীক্ষা করে জানা যায় করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে। দু-জনের আবার মৃত্যুর পরীক্ষা করে জানা যায় করোনা সংক্রমণ রয়েছে। এই চার জনের মৃত্যু করোনায় নয় বলেই স্বাস্থ্য দফতরের দাবি। ফলে মৃতের সংখ্যা একেবারে নেমে আসে সাত থেকে তিনে।

আবার আক্রান্তের সংখ্যা বলা হচ্ছিল ৫৩ জন। তা থেকে নেমে আসে ৩৪-এ। শুক্রবার চারজন আক্রান্ত হন। ফলস্বরূপ ওই সংখ্যা দাঁড়ায় ৩৮। অথচ বেসরকারি মতে আক্রান্তের সংখ্যা ৬৩ বলে ধরা হচ্ছে। শুক্রবার ১০ আক্রান্ত বেল দাবি করা হয় বিরোধীদের তরফে।

সরকার ও বিরোধীদের এই চাপানউতোরে সাধারণ মানুষও ধন্দে পড়েছে। বিরোধীরা কঠোর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী সব কিছুই লুকনোর চেষ্টা করেন। ডেঙ্গুতে মৃত্যুকে অজানা জ্বর বলেছিলেন। আর করোনা ভাইরাসের সংক্র্মণ বা কোভিন ১৯-এ মৃত্যুকে নিউমোনিয়া আর কিডনির সমস্যা বলে চালাচ্ছেন।

সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। তিনি টুইট করে বলেন রোগ চেপে রাখলে বিপদ আরও বাড়ে। মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত মৃত্যুর কারণ লেখেন চিকিৎসক, মুখ্যমন্ত্রী নন। করোনা ভাইরাস জনিত মৃত্যু হয় নিউমোনিয়া ও কিডনি ফেলের জন্য। সেটা উল্টে দিলে বিপদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+