উত্তরবঙ্গ মেডিক্যালে বিধ্বংসী আগুন! এক রোগীর মৃত্যু ঘিরে আতঙ্ক
উত্তরবঙ্গ মেডিক্যালে বিধ্বংসী আগুন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের সিসিইউ বিভাগে।
উত্তরবঙ্গ মেডিক্যালে বিধ্বংসী আগুন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের সিসিইউ বিভাগে। সূত্রের খবর অনুযায়ী ইসলামপুরের বাসিন্দা এক মহিলা সাবেরা খাতুনের মৃত্যু হয়েছে। সেখানে ভর্তি থাকা আরও নয় রোগী অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।

ধোঁয়া দেখতে পাওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। সূত্রের খবর সিসিইউ বিভাগ থেকে সাপোর্টিং সিস্টেম খুলে নিয়ে রোগীদের সরানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, ইসলামপুরের রোগীনি সাবেরা খাতুনের সাপোর্টিং সিস্টেম খুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। আগুন লাগার সময় সিসিইউ ইউনিটে ১০ জন রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। বাকি নয় জনের মধ্যে পাঁচজনকে অন্য হাসপাতালে এবং ৪ জনকে ওই হাসপাতালেরই অন্য বিভাগে ভর্তি করানো হয়।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল। ভস্মীভূত হয়ে গিয়েছে হাসপাতালের সিসিইউ। প্রাথমিকভাবে অনুমান ভেন্টিলেটর থেকে আগুন লাগে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পরে হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রোগীর আত্মীয়রা।
পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়ছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications