জোর করে দলবদলে এবার অপহরণের অভিযোগ! অনাস্থা ভোটের আগে বনগাঁয় চাঞ্চল্য
নগাঁ পুরসভায় দলবদলের চর্চার মধ্যেই এবার কাউন্সিলর অপহরণের অভিযোগ কাউন্সিলরদের বিরুদ্ধেই।
বনগাঁ পুরসভায় দলবদলের চর্চার মধ্যেই এবার কাউন্সিলর অপহরণের অভিযোগ কাউন্সিলরদের বিরুদ্ধেই। এক্ষেত্রে তৃণমূলের এক কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়া দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ২০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার অনাস্থা ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাউন্সিলর অপহরণের অভিযোগ
সূত্রের খবর অনুযায়ী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মহান্তের অভিযোগ, ২৯ জুন রাতে বাড়িতে গিয়েছিলেন ২ ও সাত নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল এবং কার্তিক মণ্ডল। এরপর তাঁকে একটি গাড়িতে তুলে যশোর রোড দিয়ে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িতে আরও কাউন্সিলর ছিলেন। সেই সময় তিনি জিজ্ঞাসা করেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় তাঁকে আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে একটি বাড়িতেও তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মহান্ত।

আদালতে গোপন জবানবন্দি
ওই কাউন্সিলরের আরও অভিযোগ পরবর্তী সময়ে তাঁর স্বামী যোগাযোগ করলে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। দাবি ৩ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাঁকে ছাড়া হয়নি। অভিযোগ, স্বামীকে হুমকি দিয়ে বলা হয়েছিল পুলিশকে জানালে খুন করা হবে। তারপর থেকে তাঁকে গোপন জায়গায় আটকে রাখা হয় বলেও অভিযোগ। এরপর ১১ জুলাই কোনও রকমে পালিয়ে যান। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এসম্পর্কে তিনি আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন।
তৃণমূলের অভিযোগ জোর করে এই কাউন্সিলরকে দিল্লিতেও নিয়ে যাওয়া হয়েছিল।

বনগাঁর পুরসভায় বর্তমান রাজনৈতিক অবস্থান
বনগাঁ পুরসভায় আসন সংখ্যা ২৪। ২২ জন ছিলেন তৃণমূলের। ১ জন করে কংগ্রেস ও সিপিএম-এর। দিল্লি গিয়ে ১২ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১০-এ নেমে গিয়েছিল। এখন শম্পা মহান্ত তৃণমূলে ফিরে যাওয়ায় বিজেপি ও তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১ করে।
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার












Click it and Unblock the Notifications