মালদহে এটিএম জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১
এটিএম জালিয়াতি করার দায়ে গ্রেফতার করা হল এটিএমের দেহরক্ষীকে। ঘটনাটি ঘটেছে মালদহ এলাকার কৃষ্ণজীবন সান্যাল রোডে।
এটিএম জালিয়াতি করার দায়ে গ্রেফতার করা হল এটিএমের দেহরক্ষীকে। ঘটনাটি ঘটেছে মালদহ এলাকার কৃষ্ণজীবন সান্যাল রোডে। ওই এটিএম কাউন্টারে থাকা ধৃত গার্ডের নাম শ্যামল সরকার৷ বাড়ি কালিয়াচক থানার বাবুপুর এলাকার দীনুটোলা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর মালদায় কর্মরত রাজ্য পুলিশের হোমগার্ড কৃষ্ণজীবন সান্যাল রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান৷ কিন্তু ওই বয়ষ্ক পুলিশ কর্মী তিনি এটিএম কার্ড ব্যবহারের নিয়ম জানেন না।

এরপর তিনি ওই কাউন্টারের গার্ড শ্যামল সরকারের সাহায্য চেয়েছিল। এই সুযোগে সাহায্যের নামে শ্যামল সরকার চালাকি করে সেই এটিএম কার্ডটি বদলে নিয়ে নেন৷ ওই হোমগার্ডক অবশ্য তাকে টাকা তুলে দিয়েছিলেন। এরপরই বয়স্ক পুলিশ কর্মী টাকা পাওয়ার পর নিজের কার্ডটি না নিয়েই হোমগার্ড বাড়ি চলে যান ৷ পরবর্তীতে তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে৷
এরপরেই তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ৷ তারপর তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, খেজুরিয়াঘাট এলাকার একটি এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হয়েছে৷ এরপরেই পুলিশ ওই এটিএম গার্ডকে গ্রেফতার করে৷ পুলিশরা তার কাছ থেকে উদ্ধার করে পুলিশের হোমগার্ডের এটিএম কার্ডটি ৷ পুলিশি জেরায় সে সামস্ত ঘটনা স্বীকার করে৷ এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, আজ ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে৷












Click it and Unblock the Notifications