Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে। আর সেই অনুযায়ী সম্প্রতি অর্থ দফতরের তরফ থেকে একটি বিশেষ পোর্টালও চালু করা হয়েছে। জানা যাচ্ছে যে, সেই পোর্টালে সরকারি কর্মচারীরা নিজেদের বকেয়া ডিএর হিসাব আপলোড করতে শুরু করেছেন।

পোর্টালটিতে ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া থাকা টাকার হিসাব জমা নেওয়া হচ্ছে। ফলে বহু কর্মচারী প্রথম কিস্তির টাকা পাওয়ার আশা দেখছেন। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে প্রশাসনিক স্তরে কিছু অনিশ্চয়তাও তৈরি হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে ডিএ দেওয়ার আগে একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ হওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত তা সামনে আসেনি। ফলে ঠিক কীভাবে সেই টাকা দেওয়া হবে, তা নিয়ে অনেকেই স্পষ্ট ধারণা পাচ্ছেন না। এছাড়াও এত সংখ্যক কর্মীর বকেয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মেটানো সম্ভব হয়ে উঠবে কি না, তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। জানা যাচ্ছে যে, প্রথম কিস্তিটা চলতি অর্থবর্ষের শেষ দিনেই মেটানোর পরিকল্পনা আছে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, আপাতত এই পোর্টালে শুধু সরকারি কর্মচারীরাই তথ্য জমা দিতে পারছেন। অভিযোগ উঠেছে যে, শিক্ষাকর্মী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভার কর্মী এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরা এখনও পর্যন্ত সেই সুযোগ পাননি। ফলে তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এই সমস্ত ক্ষেত্রের কর্মীরাও ডিএ পাওয়ার অধিকারী এবং তাঁদেরও ধাপে ধাপে তা পুরোটাই দেওয়া হবে। সরকারি কর্মচারীদের মধ্যে একাংশ অবশ্য আশাবাদী রয়েছেন। তাঁদের মতে, যেহেতু পোর্টাল চালু হওয়ায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, ফলে ভবিষ্যতে তাঁরা সবাই নিজের প্রাপ্য ডিএ পেয়ে যাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+