নতুন বছরের দোরগোড়ায় শীতের রেশ, পারদ বাড়লেও কুয়াশা ও শীতের আমেজ রাজ্যজুড়ে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত রাজ্যজুড়ে শীতের দাপট বজায় থাকবে। তবে নতুন বছরের শুরুতেই আবহাওয়ার মেজাজে আসবে হালকা বদল। জানুয়ারির প্রথম দিক থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা, যার প্রভাব পড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী চার দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের অনুভূতি থাকবে আগের মতোই। তবে ৩১ ডিসেম্বরের পর থেকেই পারদের ধীরে ধীরে ঊর্ধ্বগতি শুরু হতে পারে।

নতুন বছরের প্রথম দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত একেবারে বিদায় নেবে না।

উত্তরে হাওয়ার দাপট অব্যাহত থাকায় রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। বড়সড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।

দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা চিন্তার কারণ হতে পারে।

আগামী তিন থেকে চার দিন সতর্কতা জারি রয়েছে, কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

অন্যদিকে উত্তরবঙ্গে শীতের দাপট আরও প্রবল। ঘন কুয়াশায় ঢেকে রয়েছে একাধিক জেলা। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দিনভর কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সব মিলিয়ে, নতুন বছর শুরু হলেও শীতের রেশ থাকছেই, পারদ একটু বাড়লেও কুয়াশা আর ঠান্ডির আবেশে শীতকালীন আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+