বাংলায় প্রথম দফা নির্বাচনের দিনই আসাদউদ্দিন নিতে চলেছেন কোন বড় পদক্ষেপ, ফোকাসে 'মিম'

বাংলায় প্রথম দফা নির্বাচনের দিনই আসাদউদ্দিন নিতে চলেছেন কোন বড় পদক্ষেপ, ফোকাসে 'মিম'

বাংলায় নীলবাড়ি দখলের কাউন্টডাউনের মাঝে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার মাঝে এখনও পর্যন্ত সমস্ত কয়টি পার্টি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কার্যত এমন এক পরিস্থিতিতে লাইমলাইটের বাইরে আসাদউদ্দিন ওয়েইসির মিম। যারা বিহারে দাপুটে ব্যাটিং করার পর বাংলায় সেভাবে এখনও নজর কাড়তে পারেনি। এবার তাদেরই বড় পদক্ষেপ আসন্ন বলে খবর।

বাংলায় প্রথমদফা ভোটের দিন কী ঘটতে চলেছে?

বাংলায় প্রথমদফা ভোটের দিন কী ঘটতে চলেছে?

বাংলায় মূলত প্রথম দফা ভোটের দিন ঘিরে তুঙ্গে পারদ। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চড়ছে উত্তেজনা। এমন অবস্থায় প্রচার পারদও তুঙ্গে । এদিকে, বাংলায় ২৭ মার্চ প্রথম দফা ভোট শুরু হওয়ার দিন ভোট প্রচারে প্রথম সভা করতে চলেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

২৭ মার্চ বড় ঘোষণার পথে মিম?

২৭ মার্চ বড় ঘোষণার পথে মিম?

জানা গিয়েছে, ২৭ মার্চ মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলায় ২০২১ ভোটের আগে প্রথম সভা করতে চলেছেন। আর সেই মঞ্চ থকেই তিনি ঘোষণা করে দেবেন বাংলার ভোটে মিমের প্রার্থী তালিকা। অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ ভোট দিতে শুরু করবে, সেদিন ভোটের প্রার্থী ঘোষণা করবেন আসাদ। এরপর চলবে তাঁদের প্রচার।

২৭ মার্চ কোথায় আসছেন আসাদ?

২৭ মার্চ কোথায় আসছেন আসাদ?

জানা গিয়েছে, সাগরদিঘীর এসএন সিং হাইস্কুলে ২৭ মার্চ সভা করবেন আসাদউদ্দিন ওসেইসি। এর আগে মেটিয়াব্রুজে তাঁর সভা করার কথা ছিল। তবে তাতে প্রশাসনিক অনুমতি না মেলায় বাংলায় মিম বড় ধাক্কা খায়। এদিকে, আব্বাসদের আইএসএফের সঙ্গে জোটের বার্তা দিয়েও 'একলা চলো' নীতিতে আপাতত এগিয়ে যেতে চাইছে এই দল। ফলে সমস্ত দিক থেকে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে বাংলা।

কোথায় প্রার্থী দিতে পারে আসাদ?

কোথায় প্রার্থী দিতে পারে আসাদ?

জানা গিয়েছে, কেবলমাত্র সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে আসাদউদ্দিনের পার্টি মিম প্রার্থী দেবে। প্রথমে ঠিক ছিল উত্তরবঙ্গের ২২ টি আসনে প্রার্থী দেবেন মিম নেতা। পরে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ১৩ টি আসনে মিম ২০২১ এর ভোটে প্রার্থী দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+