চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে নৃশংস খুন, অভিযুক্ত প্রতিবেশী দম্পতিকে গণপ্রহার
বাড়িতে একা বৃদ্ধা। সেই সুযোগ নিয়ে চুরি করতে ঢুকেছিলেন চোর। তারপর চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করা হয়। এরপর গয়না লুঠ করে পালায় চোর।
দক্ষিণ ২৪ পরগনা, ২১ এপ্রিল : বাড়িতে একা বৃদ্ধা। সেই সুযোগ নিয়ে চুরি করতে ঢুকেছিলেন চোর। তাকে চিনে ফেলায় বৃদ্ধাকে খুন করে পালাল চোর।
রাতে বাড়িতে ফিরে ছেলে দেখেন বৃদ্ধা মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মেঝেতে। আলমারি ভেঙে গয়নাগাটি উধাও। সকালে প্রতিবেশীর স্ত্রী-র ব্যাগ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গয়না ও মোবাইল। গণপ্রহার দেওয়া হয় দম্পতিকে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বরিশালপাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম রিনা চক্রবর্তী। তাঁর ছেলে মিঠুনের একটি দোকান রয়েছে বেহালায়। ছেলে দোকানে বেরিয়ে যাওয়ার পর তিনি একাই থাকতেন। সেই সুযোগ নিয়েই চোর ঢুকেছিল বাড়িতে। চোরকে চিনে ফেলাতেই এই খুন বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের। বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে গয়না নিয়ে চম্পট দেয় চোর।
এই ঘটনায় অভিযোগের তির প্রতিবেশী বিপ্লব মজুমদারের দিকে। তাঁর স্ত্রী সুপর্ণা মজুমদারের হাতে ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারপর ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে খোয়া যাওয়া সোনায় গয়না। এরপরই সন্দেহ আরও দৃঢ় হয়। স্থানীয়রা মনে করছেন, বিপ্লবই গত রাতে বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে গয়না লুঠ করতে যায়। এবং বৃদ্ধাকে খুন করে গয়না লুঠ করে। বিপ্লব ও সুপর্ণাকে ধরে গণপ্রহার দেয় স্থানীয় জনতা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications